TRENDING:

FD-তে নমিনি করেননি ? তাহলে আপনার পর কে পাবে টাকা ?

Last Updated:
FD-তে নমিনি না থাকলে টাকা তুলতে বাড়তে পারে জটিলতা। মৃত্যুর পর কে পাবে সেই অর্থ এবং কী কী নথি লাগবে—জেনে নিন বিস্তারিত নিয়ম।
advertisement
1/9
FD-তে নমিনি করেননি ? তাহলে আপনার পর কে পাবে টাকা ?
যখন কোনও পরিবারের সদস্য মনোনীত ব্যক্তি (নমিনি) ছাড়া একটি ফিক্সড ডিপোজিট (FD) রেখে মারা যান, তখন স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন সামনে আসে—টাকাটি কি ব্যাঙ্কেই আটকে থাকবে? পরিবারকে কি দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে টাকা তুলতে?
advertisement
2/9
ব্যাঙ্কিং নিয়ম অনুযায়ী বিষয়টি পরিষ্কার—নমিনি না থাকলেও ফিক্সড ডিপোজিটের টাকা দাবি করা সম্ভব, তবে তার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
advertisement
3/9
প্রতি বছর ব্যাঙ্কগুলিতে বিপুল পরিমাণ অনাদায়ী আমানত পড়ে থাকে, অনেক সময় শুধুমাত্র এই কারণে যে পরিবার সঠিক প্রক্রিয়া সম্পর্কে অবগত নয়। এমন পরিস্থিতিতে নমিনি (মনোনীত ব্যক্তি) এবং আইনগত উত্তরাধিকারীর মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
4/9
নমিনি হলেন সেই ব্যক্তি, যাকে অ্যাকাউন্টধারী তাঁর মৃত্যুর পর আমানতের টাকা গ্রহণ করার জন্য মনোনীত করেন। তবে নমিনি প্রকৃত অর্থে টাকার মালিক নন। তিনি কেবল ব্যাঙ্ক থেকে অর্থ সংগ্রহ করার জন্য অনুমোদিত থাকেন, কিন্তু টাকার আইনগত মালিকানা উত্তরাধিকার আইন অনুযায়ী প্রকৃত উত্তরাধিকারীদের কাছেই থাকে।
advertisement
5/9
ব্যাঙ্কবাজারের সিইও আদিল শেট্টি ব্যাখ্যা করেছেন যে, নমিনি ব্যাঙ্ক থেকে টাকা তোলার অধিকার রাখেন, কিন্তু অর্থের চূড়ান্ত দাবি করার অধিকার থাকে আইনগত উত্তরাধিকারীদের—যেমন স্বামী/স্ত্রী বা সন্তানদের।
advertisement
6/9
যদি কোনও এফডি (FD) অ্যাকউন্ট হোল্ডার নমিনি না করে থাকেন, তাহলে সাধারণত ব্যাঙ্ক টাকা ছাড়ার আগে মৃত্যুর কারণ এবং আইনগত উত্তরাধিকারীর প্রমাণপত্র চেয়ে থাকে। উইল (ইচ্ছাপত্র) থাকলে প্রক্রিয়াটি অনেক বেশি সহজ ও দ্রুত হয়।
advertisement
7/9
যেসব ক্ষেত্রে উইল থাকে না, যাকে ‘ইনটেস্টেট ডেথ’ বলা হয়, সেখানে সাধারণত স্বামী/স্ত্রী ও সন্তানদের প্রধান উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হয়। দাবি নিষ্পত্তির জন্য ব্যাঙ্ক সিভিল কোর্ট থেকে প্রাপ্ত সাকসেশন সার্টিফিকেট (উত্তরাধিকার) বা স্থানীয় রাজস্ব কর্তৃপক্ষের দেওয়া লিগ্যাল হেয়ার সার্টিফিকেট (আইনগত উত্তরাধিকারী সার্টিফিকেট) জমা দিতে বলতে পারে।
advertisement
8/9
আমানতের টাকা পেতে দেরি হওয়ার অন্যতম কারণ হল নমিনি না থাকা, কেওয়াইসি (KYC) তথ্যের ভুল, পরিবারে সদস্যদের মধ্যে বিরোধ বা অসম্পূর্ণ নথিপত্র। আর্থিক বিশেষজ্ঞদের মতে, নিয়মিতভাবে নমিনেশন তথ্য আপডেট রাখা এবং একটি বৈধ উইল (ইচ্ছাপত্র) তৈরি করে রাখা ভবিষ্যতে পরিবারকে এ ধরনের জটিলতা থেকে রক্ষা করতে পারে।
advertisement
9/9
এফডি (FD)-তে নমিনেশন সংক্রান্ত তথ্য খুব সহজেই আপডেট করা যায়। গ্রাহকরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ডিপোজিট সেকশনে গিয়ে ‘নমিনেশন আপডেট’ অপশন নির্বাচন করে নতুন নমিনির তথ্য প্রবেশ করিয়ে নিশ্চিত করতে পারেন।অথবা, তাঁরা সরাসরি ব্যাঙ্ক শাখায় গিয়ে নমিনেশন ফর্ম পূরণ করে পরিচয়পত্রের প্রমাণ-সহ জমা দিলেই রেকর্ড আপডেট করা হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
FD-তে নমিনি করেননি ? তাহলে আপনার পর কে পাবে টাকা ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল