মাস্ক না পরলে পশ্চিমবঙ্গে মিলবে না পেট্রোল-ডিজেল !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
advertisement
1/4

পশ্চিমবঙ্গের পেট্রোল পাম্প সংগঠন রাজ্যজুড়ে ‘মাস্ক নেই তো পেট্রোল নেই’ এই ব্যবস্থা চালু করেছে ৷ অথার্ৎ মাস্ক না পরলে তাদের পেট্রোল বা ডিজেল বিক্রি করা হবে না ৷ করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে মানুষকে সচেতন করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷
advertisement
2/4
পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এস কোলে জানিয়েছেন, মানুষকে সচেতন করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ তিনি আরও জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এবং তখন থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে ৷
advertisement
3/4
দেখা গিয়েছে, বেশ কিছু জন মাস্ক ছাড়া পেট্রোল পাম্পে চলে আসছেন ৷ কিন্তু এই বিষয়ে জানানো হলে তারা পকেট থেকে মাস্ক বের করে পরছেন ৷ এবং যাদের কাছে মাস্ক নেই তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷
advertisement
4/4
অ্যাসোসিয়েশনে ইন্ডিয়ান ওয়েল, হিন্দুস্থান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়ামের প্রায় ২০০০ পেট্রোল পাম্প সামিল রয়েছে ৷ ইন্ডিয়া ওয়েল সংস্থার তরফে এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে ৷