TRENDING:

Money: টাকার ফোয়ারা ছুটছে...! এই ফুলের চাষেই বাম্পার লাভ! রাতারাতি মালামাল হচ্ছেন কৃষকরা! মোক্ষম ফর্মুলা জানা মাস্ট

Last Updated:
Money: এই শীতে বড় লাভের পথ দেখছেন কৃষকরা। তবে আর রবিশস্য চাষ করে লাভবান হচ্ছেন না কৃষকরা। কারণ রবিশস্য অগ্নিমূল্য। শুধু তাই নয়, উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে আকাশ ছোঁয়া! এই গতিকেই এবার অন্য দিকে ঝুঁকছেন কৃষকরা।
advertisement
1/10
টাকার ফোয়ারা ছুটছে..! এই ফুলের চাষে বাম্পার লাভ! রাতারাতি মালামাল হচ্ছেন কৃষকরা!
এই শীতে বড় লাভের পথ দেখছেন কৃষকরা। তবে আর রবিশস্য চাষ করে লাভবান হচ্ছেন না কৃষকরা। কারণ রবিশস্য অগ্নিমূল্য। শুধু তাই নয়, উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে আকাশ ছোঁয়া! এই গতিকেই এবার অন্য দিকে ঝুঁকছেন কৃষকরা।
advertisement
2/10
এই পরিস্থিতিতে বিকল্প চাষ হিসাবে শীতের মুখে এবার গাঁদা ফুলের চাষকেই বেছে নিয়েছেন কৃষকেরা। আর তাতেই এবার দুর্দান্ত লাভের মুখ দেখছেন বাংলার এই কৃষকরা।
advertisement
3/10
একদিকে ফলন তুঙ্গে। পাশাপাশি গাঁদা ফুল চাষে ঘাটতির সম্ভাবনাও কম। তবে, শুধুমাত্র শীতকাল নয় সারা বছরই গাঁদা ফুল চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা।
advertisement
4/10
বালুরঘাট শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত মাহীনগর এলাকায় বহু কৃষক বর্তমানে সবজি কিংবা রবি শস্য চাষ বাদ দিয়ে গাঁদা ফুল চাষে আগ্রহী হয়েছেন তাঁরা।
advertisement
5/10
বর্তমানে সারা বছর ধরেই গাঁদা ফুলের চাহিদা অনেকটা বেড়েছে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, বিয়েবাড়ি বা শ্রাদ্ধবাড়িতে, পুজো পার্বণে এবং গৃহসজ্জার কাজেও গাঁদা ফুল সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় ফুল হয়ে দাঁড়িয়েছে।
advertisement
6/10
দীর্ঘ কয়েক বছর ধরে মাহীনগর এলাকায় অন্যান্য সবজির পাশাপাশি গাঁদা ফুল চাষ করে লাভের মুখ দেখছেন ওই এলাকার চাষিরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে তাঁরা গাঁদা ফুল চাষ করে চলেছেন।
advertisement
7/10
এমন সাফল্য দেখে আশেপাশের কৃষকেরাও গাঁদা ফুল চাষে এগিয়ে আসছেন।গাঁদা ফুল চাষের ক্ষেত্রে উপযুক্ত আবহাওয়া পেয়ে গাঁদা ফুল চাষকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে গাঁদা ফুল চাষিরা আরও বিকল্প ভাবনা চিন্তা করছেন।
advertisement
8/10
এবিষয়ে ফুলচাষি জগন্নাথ বর্মন জানান, "একবার গাছ লাগানোর পর প্রায় তিন থেকে চার মাস ফুল ফোটে। সেই গাছ মারা গেলে আবার তিনি সেই জমি নতুন করে তৈরি করে পুনরায় গাঁদা ফুলের চারা রোপন করেন। খরালি, বর্ষালি, শীতলি তিন ধরণের চারা লাগানো হয়। ফলন ভাল হলে ফুল বিক্রি হয় দ্বিগুণ দামে। এতে লাভের হার অনেকটাই বেশি অন্যান্য ফসলের তুলনায়। এই ভাবেই বছরে চারবার তিনি গাঁদা চাষ করছেন।"
advertisement
9/10
এছাড়াও গাঁদা ফুলের মালা গেঁথেও অনেক মহিলা নিজ নিজ সংসারের হাল টানছেন। সাইকেলে চড়ে, পায়ে হেঁটে শহরের বিভিন্ন অঞ্চলে ফুলের মালা বিক্রি করছেন তাঁরা।
advertisement
10/10
দাম কম হলেও মানুষের কাছে এই ফুলের চাহিদা থাকায় গাঁদা ফুল চাষ করেই লাভের মুখ দেখতে পারছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার স্থানীয় কৃষকেরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money: টাকার ফোয়ারা ছুটছে...! এই ফুলের চাষেই বাম্পার লাভ! রাতারাতি মালামাল হচ্ছেন কৃষকরা! মোক্ষম ফর্মুলা জানা মাস্ট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল