৫০০ টাকা বিনিয়োগ করে লাখপতি! এই স্কিমে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি দিচ্ছে সরকার!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
বিশেষজ্ঞরা বলেন, ভবিষ্যতের কথা ভেবে যদি কেউ দীর্ঘ সময়ের জন্য সঞ্চয় করতে চান, তাদের জন্য এটা সেরা স্কিম।
advertisement
1/9

কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সঞ্চয় প্রকল্প আছে, যেখানে কম টাকা বিনিয়োগ করেও মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যায়। এর সবচেয়ে বড় উদাহরণ হল পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড।
advertisement
2/9
বর্তমানে এই স্কিম ব্যাপক জনপ্রিয়। কারণ সরকারি গ্যারান্টি থাকায় বিনিয়োগ করা টাকা সম্পূর্ণ নিরাপদে থাকে। অন্য দিকে ৭.১ শতাংশের আকর্ষণীয় সুদ পাওয়া যায়।
advertisement
3/9
বিশেষজ্ঞরা বলেন, ভবিষ্যতের কথা ভেবে যদি কেউ দীর্ঘ সময়ের জন্য সঞ্চয় করতে চান, তাহলে পিপিএফ সেরা স্কিম। শুধু চাকরিজীবী বা ব্যবসায়ী নন, স্বনির্ভর ব্যক্তিদের জন্যও পাবলিক প্রভিডেন্ট ফান্ড দুর্দান্ত বিকল্প।
advertisement
4/9
বিনিয়োগের উপর আকর্ষণীয় রিটার্ন: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যে টাকা বিনিয়োগ করা হয়, তার উপর চক্রবৃদ্ধি হারে সুদ মেলে। অর্থাৎ অ্যাকাউন্টে যে টাকা জমা হবে, তার সুদের সঙ্গে পরবর্তী আর্থিক বছরের সুদ গণনা করা হয়।
advertisement
5/9
এই স্কিমে বিনিয়োগ করা অর্থ স্টক মার্কেটে খাটানো হয় না। তাই বিনিয়োগের উপর নিশ্চিত রিটার্নের গ্যারান্টি মেলে। তবে এই স্কিমে বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয়েছে। এক জন ব্যক্তি প্রতি বছর পিপিএফ অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
advertisement
6/9
৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সর্বনিম্ন ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে খোলা যাবে পিপিএফ অ্যাকাউন্ট।
advertisement
7/9
এই প্রকল্পের আওতায় বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ দিচ্ছে সরকার। স্কিমের মেয়াদ ১৫ বছর। শুধু তা-ই নয়, এই স্কিমে করছাড়ের সুবিধাও মেলে। এছাড়া বিনিয়োগ শুরু করার পাঁচ বছর পর, এই স্কিমের বিপরীতে ঋণ পাওয়া যায়।
advertisement
8/9
লাখ টাকার তহবিল: পিপিএফ স্কিমে যদি কেউ প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে এক বছরে ৬০ হাজার টাকা জমা হচ্ছে।
advertisement
9/9
পরবর্তী ১৫ বছর একই ভাবে বিনিয়োগ চালিয়ে গেলে মেয়াদপূর্তিতে হাতে আসবে ১৬,২৭০০০ টাকা। ১৫ বছর পর পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ আরও ৫ বছর বাড়ানো যায়। তাহলে রিটার্নের পরিমাণও বাড়বে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৫০০ টাকা বিনিয়োগ করে লাখপতি! এই স্কিমে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি দিচ্ছে সরকার!