Maize Cultivation: ‘সোনা’ ফলাচ্ছে জমি! শুধু দানা নয়, গাছ বিক্রি করেও বাড়তি আয়! মিশ্র চাষ পদ্ধতিতে ভুট্টার ফলনে তাক লাগাচ্ছেন বসিরহাটের চাষিরা
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Maize Cultivation: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ও বসিরহাটে চিরাচরিত ধানের বদলে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। মিশ্র চাষ পদ্ধতিতে একই জমি থেকে মিলছে একাধিক ফসল
advertisement
1/6

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ও বসিরহাটের কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে ভুট্টা চাষ। ঋতুভিত্তিক ফসলের পাশাপাশি মিশ্র চাষ পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে ভুট্টা লাগিয়ে ইতিমধ্যেই ইতিবাচক ফল পেয়েছেন বহু কৃষক। প্রথমে সীমিত পরিসরে শুরু হলেও ভাল ফলন ও বাজারদরের কারণে এখন ধীরে ধীরে বড় আকারে এই চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
advertisement
2/6
কৃষকদের বক্তব্য, ভুট্টা এমন একটি ফসল যা তুলনামূলকভাবে কম খরচে চাষ করা সম্ভব। অল্প জল, স্বল্প পরিমাণ সার ও প্রয়োজনমতো কীটনাশকেই ভাল ফলন পাওয়া যায়। সরিষা, সিম, আলু ও অন্যান্য সবজি চাষের জমির ফাঁকেই মিশ্র পদ্ধতিতে ভুট্টা লাগানো হচ্ছে, ফলে একই জমি থেকে একাধিক ফসল তোলার সুযোগ তৈরি হয়েছে।করেছেন।
advertisement
3/6
শুধু ভুট্টার দানা নয়, গাছও এখন আয়ের উৎস হয়ে উঠেছে। ভুট্টা গাছ পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় স্থানীয় বাজারে এর চাহিদা রয়েছে। ফলে দানা বিক্রির পাশাপাশি গাছ বিক্রি করেও বাড়তি মুনাফা করছেন চাষিরা, যা এই ফসলকে আরও আকর্ষণীয় করে তুলছে।
advertisement
4/6
এই এলাকায় এতদিন ধান, গম ও পাটের মতো চিরাচরিত ফসলই প্রধান ছিল। তবে কৃষিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে ভুট্টা চাষের সংযোজন নতুন সম্ভাবনা তৈরি করেছে। পরীক্ষামূলক চাষে ভাল ফলন হওয়ায় অনেকেই মনে করছেন ভবিষ্যতে এই ফসল বড় পরিসরে চাষ করা যাবে।
advertisement
5/6
ভুট্টার বাজারও বহুমুখী। রাস্তার ধারে পোড়া ভুট্টা যেমন জনপ্রিয়, তেমনই এখন ভুট্টা থেকে বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য তৈরি হচ্ছে। এসব খাদ্যপণ্যে পুষ্টিগুণ বেশি থাকায় চাহিদাও ক্রমশ বাড়ছে, যা কৃষকদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।
advertisement
6/6
সব মিলিয়ে কম পরিচর্যা, কম রোগবালাই এবং তুলনামূলক বেশি লাভের সম্ভাবনায় বাদুড়িয়া–বসিরহাট অঞ্চলে ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে। কৃষকদের মতে, সঠিক পরিকল্পনা ও বাজার সংযোগ থাকলে এই ফসল আগামী দিনে জেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Maize Cultivation: ‘সোনা’ ফলাচ্ছে জমি! শুধু দানা নয়, গাছ বিক্রি করেও বাড়তি আয়! মিশ্র চাষ পদ্ধতিতে ভুট্টার ফলনে তাক লাগাচ্ছেন বসিরহাটের চাষিরা