TRENDING:

'এক' বছরে কয়টি 'সিলিন্ডার' বুক করতে পারবেন...? LPG গ্যাস বুক করার নতুন নিয়ম জেনে নিন!

Last Updated:
LPG Gas Cylinder Maximum Limit: গ্যাস সিলিন্ডার বুক করার নিয়মে এসেছে বড় বদল! ইরান যুদ্ধ পরিস্থিতিতে গ্যাস সঙ্কটের মধ্যেই কত হল সর্বাধিক গ্যাস বুকিংয়ের 'লিমিট'? বছরে ঠিক কয়টি গ্যাস আপনি বুক করতে পারেন জানেন? দেখে নিন নতুন নিয়ম কী বলছে!
advertisement
1/11
'এক' বছরে কয়টি 'সিলিন্ডার' বুক করতে পারবেন...? LPG গ্যাস বুক করার নতুন নিয়ম জেনে নিন!
দেশজুড়ে এপিজি সঙ্কটের মধ্যে গ্যাস সিলিন্ডার নিয়ে একাধিক নতুন নিয়ম চালু হয়েছে। নিয়ম অনুযায়ী, এক বছরে কেবল নির্দিষ্ট সংখ্যক সিলিন্ডারই কেনা যাবে। এর জন্য একটি সীমা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক গৃহস্থের যা জানা জরুরি।
advertisement
2/11
শুধু তাই নয়। এই গ্যাস সিলিন্ডারের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করলে নতুন গ্যাস কি আদৌ পাওয়া সম্ভব? এই সীমা অতিক্রম করলে কী হয়? তা জেনে রাখাও অত্যন্ত জরুরি। জেনে নিন এই সংক্রান্ত যাবতীয় নতুন নিয়ম কী বলছে!
advertisement
3/11
একসময় ভারতে মাটির উনুনে কাঠ দিয়ে রান্নার প্রচলন ছিল। কিন্তু এখন ভারতের প্রায় সব বাড়িতেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে গ্যাসের স্টোভেই রান্না করা হয়।
advertisement
4/11
গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা বেশ সহজ এবং এই পদ্ধতিতে রান্না অপেক্ষাকৃত অনেকটাই সময় বাঁচায়। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও এখন গ্যাস সংযোগ পৌঁছে যাচ্ছে। ভারত সরকারও এ ব্যাপারে উৎসাহ দিচ্ছে।
advertisement
5/11
ইতিমধ্যেই ভারত সরকার দরিদ্র ও অভাবী মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার জন্য উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana) চালু করেছে। সারা দেশে লক্ষ লক্ষ মহিলা ইতিমধ্যেই এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন।
advertisement
6/11
কিন্তু আপনি কি জানেন সরকার ভারতে সিলিন্ডার ব্যবহারের সংখ্যার উপর একটি সীমা বেঁধে দিয়েছে? আপনি শুধুমাত্র ততগুলি গ্যাস সিলিন্ডারই ব্যবহার করতে পারবেন। আপনি প্রতিদিন রান্না করলেও আদৌ হয়ত এই সীমার বিষয়ে কিছুই খবর রাখেন না।
advertisement
7/11
বস্তুত, পেট্রোলিয়াম কোম্পানিগুলি প্রতি গ্যাস সংযোগের জন্য বছরে ১২টি সিলিন্ডার সরবরাহ করে। এই ১২টি সিলিন্ডারের সবগুলোই ভর্তুকিযুক্ত, অর্থাৎ আপনি এগুলি সরকারের ভর্তুকি মূল্যে পাবেন।
advertisement
8/11
এখানেই শেষ নয়, প্রয়োজনে এই সীমা বাড়িয়ে ১৫টি পর্যন্ত করা যেতে পারে। তবে, সেক্ষেত্রে বাকি তিনটি সিলিন্ডার ভর্তুকি ছাড়া, অর্থাৎ বাজার দরেই পাওয়া যায়।
advertisement
9/11
কিন্তু সেই সীমাও পেরিয়ে গেলে কিন্তু আপনি আর অতিরিক্ত সিলিন্ডার পাবেন না। আর যদি আপনার তখনও একটি সিলিন্ডার প্রয়োজন হয়, তবে আপনাকে বাজার থেকে সেটি কিনতে হবে, যা বেশ ব্যয়বহুল হতে পারে।
advertisement
10/11
তবে, ১২-এর পরে আপনি যে তিনটি সিলিন্ডার পাবেন, সেগুলিও ভর্তুকি ছাড়াই আপনাকে কিনতে হবে। তবে তা নির্ধারিত গ্যাস সেন্টার থেকেই পাওয়া যাবে।
advertisement
11/11
একইসঙ্গে মনে রাখবেন যে, প্রতিটি ঘরোয়া গ্যাস সংযোগের জন্য প্রতি মাসে কেবল দুটি সিলিন্ডার কেনা যাবে। আপনি https://pmuy.gov.in/mylpg.html এই ওয়েবসাইটে ঢুকে অনলাইনে চেক করে দেখতে পারেন যে আপনি কয়টি সিলিন্ডার কিনেছেন। আর কয়টি এখনও পেতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
'এক' বছরে কয়টি 'সিলিন্ডার' বুক করতে পারবেন...? LPG গ্যাস বুক করার নতুন নিয়ম জেনে নিন!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল