TRENDING:

একদিনে রেকর্ড মদ বিক্রি দেশে ! দেখে নিন কোন রাজ্যের কত আয় হল ?

Last Updated:
মদ বিক্রির হিসেব চমকে দেওয়ার মতো। মাত্র এক দিনেই বিপুল রাজস্ব জমা পড়েছে রাজ্যগুলির ভাঁড়ারে !
advertisement
1/5
একদিনে রেকর্ড মদ বিক্রি দেশে ! দেখে নিন কোন রাজ্যের কত আয় হল ?
মদিরায় লক্ষ্মীলাভ। লকডাউনে উৎপাদন, ব্যবসা বাণিজ্য থমকে। খরচ জোগাতে নাজেহাল রাজ্য প্রশাসন। সেই সময় কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য প্রশাসন। মদ বিক্রি শুরু হওয়ার পরই কোষাগারে ঢুকল বিপুল রাজস্ব। Representational Image
advertisement
2/5
মদিরায় মোক্ষলাভ ৷ একদিনে মদ বিক্রিতে রেকর্ড রাজস্ব ৷ সংসারে যখন টানাটানি, তখন হঠাৎ করেই বেশ কিছু টাকা চলে এলে কেমন লাগে? মনটা ফুরফুরে হয়ে যাওয়ারই কথা। করোনা পরিস্থিতির মধ্যে ফুরফুরে হওয়া সম্ভব কিনা জানা নেই। তবে রাজ্যগুলোর একটা বড় দুশ্চিন্তা কিছুটা লাঘব হল বলাই চলে ৷ Representational Image
advertisement
3/5
একদিনে রেকর্ড মদ বিক্রি দেশে ৷ মদ বিক্রিতে বিপুল রাজস্ব ৷ বঙ্গে রাজ্যের ঘরে এল ৫ কোটি ৷ যোগীর রাজ্য উত্তর প্রদেশে আয় ১০০ কোটি ৷ প্রায় দেড় মাস পর সোমবার গোটা দেশে বাছাই করা এলাকায় মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়। দোকান খোলার খবরে সকাল থেকেই লাইন। কোথাও ৪ ঘণ্টা- কোথাও ৬ ঘণ্টা মদ বিক্রির অনুমতি ছিল। এরই মধ্যে বাড়তি রাজস্বও চাপানো হয়। তা সত্বেও মদ বিক্রির হিসেব চমকে দেওয়ার মতো। বিপুল রাজস্ব জমা পড়েছে রাজ্যগুলোর ভাঁড়ারে ৷ Representational Image
advertisement
4/5
এবার দেখা যাক কোন রাজ্যে কত টাকা আয় হল প্রথম দিনে ৷ পশ্চিমবঙ্গ - ৫ কোটি ৷ কর্ণাটক - ৪৫ কোটি ৷ রাজস্থান - ৫৯ কোটি ৷ অন্ধ্রপ্রদেশ -৬৮ কোটি ৷ উত্তরপ্রদেশ - ১০০ কোটি ৷ Representational Image
advertisement
5/5
হবে নাই বা কেন? দোকান খোলার আগেই লম্বা লাইন, লাইন নিয়ে মারপিট - এমনি এমনি তো হয়নি। সুরাপ্রেমিকরা বলছেন, শেষ কয়েকটা দিন চাতক পাখির মতোই অপেক্ষায় ছিলেন তাঁরা। বৃষ্টির নয়। দোকান খোলার। হরিবংশ রাই বচ্চন লিখে গিয়েছিলেন, ‘‘দুনিয়া বালো কিসি দিন তো মদিরা মে দেখো.. দিনকো হোলি রাত দিওয়ালি রোজ মানাতি মধুশালা...৷’’ Representational Image
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
একদিনে রেকর্ড মদ বিক্রি দেশে ! দেখে নিন কোন রাজ্যের কত আয় হল ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল