Double Your Money: বিনিয়োগ হবে দ্বিগুণ, কাজে আসবে SBI-এর এই স্কিম
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
দেখে নেওয়া যাক এসবিআই ফিক্সড ডিপোজিট স্কিম কাজে লাগিয়ে কীভাবে ১০ লক্ষ টাকাকে ২০ লক্ষ টাকায় পরিণত করা যায়।
advertisement
1/7

বিনিয়োগের ফাঁদ পাতা ভুবনে। সকলেই দেখায় বিনিয়োগ করা রাশির বিনিময়ে বহু গুণ বেশি রিটার্নের সুবিধা। তবে, বেশিরভাগ সময়েই এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে পূরণ হয় না। এমন ফাঁদে পড়লে বিনিয়োগকারীর টাকার পুরোটাই যায় জলে।
advertisement
2/7
হ্যাঁ, শেয়ার বাজারে কেউ যদি টাকা খাটান, তাহলি বিনিয়োগের তুলনায় বহু গুণ বেশি রিটার্ন আসার সম্ভাবনা থাকে। কিন্তু এক্ষেত্রেও একটা কথা ভুললে চলবে না। শেয়ার বাজারে বিনিয়োগ সব সময়েই ঝুঁকিপূর্ণ, কেন না, তা বাজারের ওঠা-পড়ার উপরে নির্ভর করে।
advertisement
3/7
এই দিক থেকে দেখলে যে কোনও বিনিয়োগকারীর ভরসার প্রধান এবং প্রথম স্থান হল ফিক্সড ডিপোজিট। এক্ষেত্রে, টাকা মার যাওয়ার ভয় নেই। দরকার শুধু ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে যাওয়া। তাছাড়া, বর্তমানে অনেক ব্যাঙ্কই ফিক্সড ডিপোজিটে বেশ ভাল মতো সুদ অফার করছে, সেটা একটা সুবিধা তো বটেই।
advertisement
4/7
এই দিক থেকে বিনিয়োগকারীর কাজে আসতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সংক্ষেপে এসবিআই-এর ফিক্সড ডিপোজিট স্কিম। এই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে তাদের গ্রাহককে টাকা খাটাতে দেয়। ম্যাচিউরিটির মেয়াদের উপরে ভিত্তি করে এই ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের ৩ শতাংশ থেকে ৬.৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত বার্ষিক সুদ দেয়।
advertisement
5/7
দেখে নেওয়া যাক এসবিআই ফিক্সড ডিপোজিট স্কিম কাজে লাগিয়ে কীভাবে ১০ লক্ষ টাকাকে ২০ লক্ষ টাকায় পরিণত করা যায়।
advertisement
6/7
ধরা যাক, কোনও সাধারণ গ্রাহক এসবিআই-এর ১০ বছর মেয়াদী স্কিমে এককভাবে ১০ লক্ষ টাকা জমা করলেন। এসবিআই এফডি ক্যালকুলেটর অনুসারে, বিনিয়োগকারী ৬.৫ শতাংশ বার্ষিক সুদের হারে মেয়াদপূর্তিতে মোট ১৯,০৫,৫৫৮ টাকা পাবেন। এতে সুদ থেকে ৯০৫,৫৫৮ টাকা নির্দিষ্ট আয় হবেই।
advertisement
7/7
অন্য দিকে, যদি কোনও প্রবীণ নাগরিক এসবিআই-এর ১০ বছর মেয়াদী স্কিমে এককভাবে ১০ লক্ষ টাকা, এসবিআই এফডি ক্যালকুলেটর অনুসারে, তিনি ৭.৫ শতাংশ বার্ষিক সুদের হারে ম্যাচিউরিটির সময়ে মোট ২১,০২,৩৪৯ টাকা পাবেন।