TRENDING:

Iran-Israel Tention: মধ্যপ্রাচ্যে যুদ্ধ-আবহ, ভারতে জ্বালানি-জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা, ধাক্কা খেতে পারে শেয়ার বাজার,পড়তে পারে টাকার দাম

Last Updated:
ইরান-ইজরায়েল যুদ্ধের বড় প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে। বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম, ধস নামতে পারে শেয়ার বাজারে, পড়তে পারে টাকার দাম
advertisement
1/5
মধ্যপ্রাচ্যে যুদ্ধ-আবহ, ভারতে ধাক্কা খেতে পারে শেয়ার বাজার,পড়তে পারে টাকার দাম
যুদ্ধের আগুনে জ্বালানিতেও আগুন। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। থমকে গিয়েছে তেল সরবরাহ। এতে ধাক্কা খেতে পারে ভারতের অর্থর্নীতি। জ্বালানি-সহ জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা। ভারতে জ্বালানি-জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা, ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার বাজারও।
advertisement
2/5
ভারতের চাহিদার ৯০ শতাংশ জ্বালানি আমদানি করতে হয়। ভারত যত তেল আমদানি করে তার প্রায় পঞ্চাশ শতাংশ আসে এই হরমুজ প্রণালী হয়ে। যুদ্ধের জেরে সেই হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি ধাক্কা খেলে, ভারতে জ্বালানির দামে আগুন লাগতে পারে। হুহু করে বাড়তে পারে পেট্রোল, ডিজেলের দাম। বাড়তে পারে তরল প্রাকৃতিক গ্যাসের দাম। বাড়তে পারে বিমানের টিকিটের ভাড়া। পড়তে পারে টাকার দাম। ভারতের শেয়ার বাজারও বড়সড় ধাক্কা খেতে পারে।
advertisement
3/5
মধ্যপ্রাচ্যে মহারণ। আমেরিকা এবং ইজরায়েলের হামলায় তছনছ ইরান। আমেরিকা-ইরান যুদ্ধের আবহে বিশ্ববাজারে ক্রমশ বাড়ছে অশোধিত তেলের দাম। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের কৌশল নিয়েছে ইরান। ওমান উপকূলে পরপর অয়েল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। জ্বলছে হরমুজ প্রণালী। থমকে তেল সরবরাহ। চড়ছে অপরিশোধিত তেলের দাম ।
advertisement
4/5
এর আঁচ কি এবার পড়তে চলেছে ভারতে? ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় প্রশ্নটা জোরাল হয়ে উঠেছে।হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফ লাইন। পারস্য উপসাগরে মাত্র ৩৩ কিলোমিটার চওড়া জলপথএর গুরুত্ব অপরিসীম। এর উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে সৌদি আরব, ইরান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহি থেকে অপরিশোধিত তেল রফতানি হয়।
advertisement
5/5
হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি ধাক্কা খেলে ভারত কী করবে? আমেরিকা, ভেনেজুয়েলা, ব্রাজিল, পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করতে পারে। আমেরিকার শুল্কচাপে রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছে ভারত। চাহিদা মেটাতে আবার কি সেই রাশিয়া থেকে জ্বালানি কেনা বাড়াবে নয়াদিল্লিতেমনটা করলে আবার কি ট্রাম্প শুল্কের ভার বাড়িয়ে দিতে পারেন? এ নিয়ে রয়েছে টানাপোড়েন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Iran-Israel Tention: মধ্যপ্রাচ্যে যুদ্ধ-আবহ, ভারতে জ্বালানি-জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা, ধাক্কা খেতে পারে শেয়ার বাজার,পড়তে পারে টাকার দাম
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল