TRENDING:

ভারতের '১ টাকার' বিনিময়ে কোন দেশ '১৪,০০০ টাকা' দেয় জানেন...? 'নাম' শুনলেই চমকাবেন, শিওর!

Last Updated:
Indian 1 Rupee: আচ্ছা বলুন তো দেখি ভারতের ১ টাকা কোন দেশে গেলে ১৪০০০ টাকা হয়ে যায়? শুনেই নিশ্চই চমকে উঠলেন! কিন্তু উত্তরটিতে লুকিয়ে আছে আরও বড় চমক। সঠিক উত্তর কী হবে জানেন? চটপট পরে ফেলুন এই প্রতিবেদনটি।
advertisement
1/9
ভারতের '১ টাকার' বিনিময়ে কোন দেশ '১৪,০০০ টাকা' দেয় জানেন...? 'নাম' শুনলেই চমকাবেন, শিওর!
মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আন্তর্জাতিক বাজারে এটি একটি উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ এই বিনিময় বাজারেই একটি দেশ রয়েছে যে দেশে গেলে ভারতের মাত্র ১ টাকা ১৪,০০০ টাকার সমান হয়ে দাঁড়ায়! কোন এমন দেশ আছে বলুন তো? নামটি শুনলে কিন্তু আপনি আকাশ থেকে পড়বেন!
advertisement
2/9
সাধারণ জ্ঞানের অন্যতম উল্লেখযোগ্য বিষয় বিভিন্ন দেশের মুদ্রা। আর এই মুদ্রার মধ্যে দিয়েই বুঝে নেওয়া যাক এক একটি দেশের অর্থনৈতিক বাণিজ্যিক অবস্থান। বিশ্ব মানচিত্রে কোন দেশ আদতে কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতে কার্যকরী ভূমিকা দেয় সেই দেশের 'মুদ্রা'।
advertisement
3/9
আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এমন এক দেশের সম্পর্কে যে দেশে ভারতের মুদ্রা একলাফে বেড়ে যায় কয়েকশ গুণ। শুনেই নিশ্চই চমকে উঠলেন? তাহলে দ্রুত পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। সবিস্তারে ব্যাখ্যা করা হল হিসেব।
advertisement
4/9
জানেন কী মুদ্রার বিনিময় বাজার অনুযায়ী ভারতীয় ১ টাকা ১৪,১১৩.৯৪ ইরানি রিয়ালের সমান। বস্তুত রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে, ইরানের মুদ্রা বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত মুদ্রায় পরিণত হয়েছে।
advertisement
5/9
গত বছরের মাঝামাঝি সময়ে, ইরানে এক ভারতীয় টাকার মূল্য ছিল প্রায় ৪৯০ টাকা থেকে ৫০০ রিয়াল। দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা, দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণ এর নেপথ্যের অন্যতম কারণ হতে পারে।
advertisement
6/9
ইরানের মুদ্রাকে 'ইরানি রিয়াল' বলা হয়। শুনলে আশ্চর্য হবেন যে ২০ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত, বর্তমান বিনিময় হারে, ১ ভারতীয় রুপি = ১৪,১১৩.৯৪ ইরানি রিয়াল।
advertisement
7/9
শুধু তাই নয়, আপনি যদি মাত্র ১০ হাজার টাকা নিয়ে ইরানে যান, তাহলে আপনি সত্যিই রাজার হালে জীবনযাপন করতে পারবেন। ইরান বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলির মধ্যে একটি।
advertisement
8/9
কিন্তু আমেরিকা আজ বহু বছর ধরে এর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দিয়েছে। আর এই চাপের মুখে অন্যান্য দেশগুলি ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে।
advertisement
9/9
ইরানের মুদ্রাস্ফীতির হার এখন এই দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। অন্যদিকে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ এখানে বর্তমানে চরম দুর্ভোগে পড়ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভারতের '১ টাকার' বিনিময়ে কোন দেশ '১৪,০০০ টাকা' দেয় জানেন...? 'নাম' শুনলেই চমকাবেন, শিওর!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল