TRENDING:

মহিলাদের জন্য সেরা স্কিম! এখানে ২ বছরের জন্য ২ লক্ষ টাকা রাখলে জানেন কত টাকা ফেরত পাবেন ?

Last Updated:
মাত্র ১০০০ টাকা দিয়েও এই স্কিমে বিনিয়োগ শুরু করা যেতে পারে ৷
advertisement
1/6
মহিলাদের জন্য সেরা স্কিম! ২ বছরের জন্য ২ লক্ষ টাকা রাখলে কত টাকা ফেরত পাবেন ?
২০২৩-২৪-এর কেন্দ্রীয় বাজেটে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (MSSC) স্কিমের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷ এই এককালীন ছোট সেভিংস প্রোগ্রামের নাম মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এক্ষেত্রে কোনও মহিলা অথবা নাবালিকার নামে খোলা যেতে পারে অ্যাকাউন্ট।
advertisement
2/6
এই ক্ষুদ্র সঞ্চয়ের স্কিমে সর্বোচ্চ জমার পরিমাণ ধার্য করা হয়েছে ২ লক্ষ টাকা। আর দুই বছর মেয়াদের এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট শুরু হচ্ছে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে। আর এর মেয়াদ হবে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত। এক্ষেত্রে মেয়েরা ২ লক্ষ টাকা জমা রাখার সুবিধা পাবেন এবং মিলবে ৭.৫ শতাংশের স্থায়ী সুদের হার।
advertisement
3/6
ভারত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রোগ্রামে এখন মিলবে আংশিক প্রত্যাহারের বিকল্পও। আবার আয়কর আইনের ৮০সি ধারার আওতায় স্মল সেভিংস প্ল্যানগুলির ক্ষেত্রে মেলে তাৎপর্যপূর্ণ কর সংক্রান্ত সুবিধাও। যদিও এই স্কিমের ট্যাক্সের কাঠামো এখনও স্পষ্ট নয়।
advertisement
4/6
কিছু অতিরিক্ত সুবিধা-সহ মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট কিন্তু ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় বিনিয়োগের ভাল বিকল্প হতে পারে। কারণ মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের সুদের হার অত্যন্ত বেশি।
advertisement
5/6
মাত্র ১০০০ টাকা দিয়েও এই স্কিমে বিনিয়োগ শুরু করা যেতে পারে ৷ অধিকতম ২ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যেতে পারে ৷
advertisement
6/6
বিনিয়োগ করার ১ বছর পর ৪০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নিতে পারবেন ৷ ২ লক্ষ টাকা বিনিয়োগ করলে বর্তমান সুদের হারে ২ বছর পর পেয়ে যাবেন ২.৩২ লক্ষ টাকা ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মহিলাদের জন্য সেরা স্কিম! এখানে ২ বছরের জন্য ২ লক্ষ টাকা রাখলে জানেন কত টাকা ফেরত পাবেন ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল