Howrah News: পাততাড়ি গুটিয়ে নয়, হাঁড়ি-কলসির থেকেও বেশি আয় দিচ্ছে মাটির এইসব জিনিসপত্র! অক্সিজেন পাচ্ছেন কুমোররা
- Reported by:RAKESH MAITY
- Published by:Madhab Das
Last Updated:
Howrah News: মাটির শিল্পে বড় বদল! এখন হাঁড়ি-কলসির চাহিদা কমলেও মাটির তৈরি রঙিন ফল ও সবজি বিক্রি করেই লাভের মুখ দেখছেন কুমোররা। শোপিস হিসেবে এর বিপুল চাহিদায় নতুন করে বাঁচার অক্সিজেন পাচ্ছে বাংলার মৃৎশিল্পীরা।
advertisement
1/7

হাঁড়ি, কলসির থেকেও দারুণ চাহিদা কুমোরের হাতে তৈরি তাল, আম, কুমড়ো, পেঁপের! যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে মানুষের জীবনযাপনে ধারা। বদল হয়েছে ব্যবহারের নিত্যদিনের সামগ্রী। সেই দিক থেকে মাটির বাসন পত্রের চাহিদা কমে অসহায় অবস্থা কুমোরের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/7
বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্লাস্টিক, স্টিলের বাসনের দাপটে মাটির হাঁড়ি-কুড়ির ব্যবহার এখন প্রায় নেই বললেই চলে। এই প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে মৃৎশিল্পীরা নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বেঁচে থাকার লড়াইয়ে।
advertisement
3/7
সেই দিক থেকে মৃৎ শিল্পীদের আয়ের পথ দেখাচ্ছে নতুন নতুন ডিজাইনের মাটির জিনিসপত্র। তাই 'রিয়েলিস্টিক আর্ট' বা বাস্তবধর্মী মাটির ফল-মূল ও সবজি তৈরির দিকে ঝুঁকছেন। শিল্পীদের হাতে যে সমস্ত সামগ্রী তৈরি হচ্ছে। তা সত্যিই প্রশংসনীয়।
advertisement
4/7
মাটির বাসনপত্রের দোকান এবং মেলায় যেখানে একরোখা জিনিসপত্র বিক্রি হতে দেখা যেত, সেখানে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে খেলনা ও ঘর সাজানোর নানা সামগ্রি মিলছে। যা বর্তমান সময়ে মানুষের মন দারুণভাবে আকৃষ্ট করছে।
advertisement
5/7
হাওড়া জেলার বিভিন্ন মৃৎশিল্পীর দোকান এবং মেলায় দেখা যাচ্ছে পটল, বেগুন, ফুলকপি, গাজর, বীট, টমেটো সবজি। আবার আম, কাঁঠাল, লেবু, পেঁপে, তাল-সহ বিভিন্ন ফল। আবার মাছ, হাঁস, পেঁচার মতো বিভিন্ন সামগ্রী, যেগুলি ঘর সাজাতে বেশ পছন্দ করছে মানুষ।
advertisement
6/7
বলা যেতে পারে, মৃৎশিল্পীদের সংসার খরচ বা পেশাকে টিকিয়ে রাখতে বাসনপত্রের পরিবর্তে বেশি নির্ভরযোগ্য হয়ে উঠছে এই সমস্ত জিনিস। যে সমস্ত শিল্পীরা নিত্য-নতুন জিনিস তৈরি করছেন তাদের অন্যান্য শিল্পীদের থেকে আয়ের পরিমাণও বাড়ছে।
advertisement
7/7
এ প্রসঙ্গে শিল্পী শুভজিৎ পাল জানান, বর্তমান সময়ে হাঁড়ি-কলসির চাহিদা ক্রমশ কমছে। কিন্তু বিভিন্ন ফল, সবজি এবং মাটির তৈরি মডেল বেশ ভাল চাহিদা রয়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Howrah News: পাততাড়ি গুটিয়ে নয়, হাঁড়ি-কলসির থেকেও বেশি আয় দিচ্ছে মাটির এইসব জিনিসপত্র! অক্সিজেন পাচ্ছেন কুমোররা