Money Making Tips: নামমাত্র বিনিয়োগ, কাজও অনেক সহজ! কীভাবে ব্যাপক লাভের ক্যাটারিং ব্যবসা বদলে দিতে পারে আপনার জীবন
- Reported by:RAKESH MAITY
- Published by:Madhab Das
Last Updated:
Howrah Money Making Tips: বর্তমানে অনুষ্ঠান বাড়ির রমরমা সারা বছর। তাই ক্যাটারিং ব্যবসার চাহিদা আকাশছোঁয়া। সঠিক পরিকল্পনা আর নামমাত্র পুঁজি নিয়ে কীভাবে এই ব্যবসায় সফল হওয়া যায়, তারই হদিস দিচ্ছে এই প্রতিবেদন।
advertisement
1/6

অল্প পুঁজিতে লাভজনক ক্যাটারিং ব্যবসা! গ্রাম ও শহর উভয় স্থানেই ভাল বাজার। পরিবেশন অর্থাৎ সার্ভিস প্রোভাইড করেই লাভবান হতে পারেন যে কেউ উদ্যোগী। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
বর্তমান সময়ে কুকিং এবং সার্ভিসিং এর অভিজ্ঞতা থাকলে অল্প সময়ে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। একদিকে যেমন বিপুল কাজের চাহিদা অন্যদিকে সার্ভিসে প্রচুর যুব হাত। এই ব্যবসায় সফলতা অনেক সহজ।
advertisement
3/6
বিবাহ অন্নপ্রাশন জন্মদিন উপনয়ন সব ক্ষেত্রেই কাজের বিপুল বাজার। আরও বেশি বাজার লগ্ন মাসে। এছাড়াও অফিসিয়ালি পিকনিক ও ট্যুরেও কাজের সুযোগ।
advertisement
4/6
খাবার এবং সার্ভিস বরাতে বেশি মূলধনের প্রয়োজন, তাতে লাভের পরিমাণও বেশ মোটা। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ঝামেলা ছাড়া অনুষ্ঠানে অভ্যস্ত হচ্ছে মানুষ। তাতে বেশি কুকিং এবং সার্ভিসিং এর বরাত মিলছে ক্যাটারিং ব্যবসায়।
advertisement
5/6
এপ্রসঙ্গে উদ্যোগী কার্তিক মাজি জানান, কয়েক হাজার টাকা খরচ করে ক্যাটারিং সরঞ্জাম অর্থাৎ বাসনপত্র, পোশাক এবং ১২ -১৫ জন পরিবেশনে দক্ষ পুরুষ অথবা মহিলা প্রয়োজন। ফুডিং কুকিং এবং সার্ভিস এর ক্ষেত্রে পাইকারি বাজারে মুদিখানা দ্রব্য এবং কাঁচা সরঞ্জাম কিনে রান্না খাবার পরিবেশন অধিক বেশি লাভের সুযোগ।
advertisement
6/6
সার্ভিস ব্যবসার ক্ষেত্রে মাত্র ১০-২০ হাজার টাকা থেকে এই ব্যবসা শুরু করা যেতে পারে। অন্যদিকে ফুডিং কুকিং এবং সার্ভিসের ক্ষেত্রে পুঁজি বা মূলধন বেশি প্রয়োজন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: নামমাত্র বিনিয়োগ, কাজও অনেক সহজ! কীভাবে ব্যাপক লাভের ক্যাটারিং ব্যবসা বদলে দিতে পারে আপনার জীবন