TRENDING:

Business Idea: ১-২ কাঠা জমি থাকলেই 'রাজা'! হাওড়ার ঘরে ঘরে নতুন ব্যবসা, কৌশল জানলেই রোজগার হবে মোটা টাকা

Last Updated:
Howrah Business Idea: জমি থাকলে আর চিন্তা নেই! হাওড়ার কিছু ব্লকের বাসিন্দারা প্রমাণ করেছেন যে মাত্র ১-২ কাঠা জমিতে নার্সারি করেই স্বনির্ভর হওয়া সম্ভব। অল্প পরিশ্রম আর সঠিক টিপস কাজে লাগিয়ে কীভাবে বাড়ছে আয়? জানুন হাওড়ার এই নতুন ব্যবসায়িক মডেল সম্পর্কে।
advertisement
1/5
১-২ কাঠা জমি থাকলেই 'রাজা'! হাওড়ার ঘরে ঘরে নতুন ব্যবসা, কৌশল জানলেই রোজগার হবে মোটা টাকা
বাগানানের বহু পরিবারের আয়ের পথ দেখাচ্ছে নার্সারি ! ফল-ফুল এবং বাহারি গাছের সম্ভার। দেশ-বিদেশের চাহিদা মিটিয়ে নার্সারি ব্যবসায় লাভের মুখ দেখছেন উদ্যোগীরা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
ফসলের পর ফুল চাষ লাভের ছিল। এবার বাগনান ১ ও ২ ব্লকের বহু মানুষ নার্সারি ব্যবসায় ঝুঁকেছে। হু হু করে বাড়ছে উদ্যোগী। এক রোখা কৃষি জমিতে এখন নেট ও পলি ছাউনীর তলায় মজুত নানা গাছ। বাগনানের দুই ব্লকের বিভিন্ন গ্রামে গাছ নিতে নিয়মিত হাজির জেলা ও জেলার বাইরে বহু পাইকারি ব্যবসায়ী।
advertisement
3/5
কয়েক দশক আগেও এলাকায় অল্প সংখ্যক মানুষ সরাসরি ফসল ও ফুল চাষ থেকে বিরত থেকে নিজেরা চারা তৈরি এবং আমদানি করা গাছ একত্রে মজুত রেখে শুরু করেন নার্সারি ব্যবসা। ধীরে ধীরে এই ব্যবসা নির্ভরযোগ্য হয়ে ওঠে স্থানীয় মানুষের কাছে। তারপর আরও বেশি সংখ্যক মানুষ আগ্রহ দেখায়। সেই প্রবণতা ক্রমশ বাড়ছে।
advertisement
4/5
বর্তমানে বাগনান ১ ও ২ ব্লকের বহু মানুষ এক-দুই কাঠা জমিতে অল্প পুঁজিতে নার্সারি ব্যবসা শুরু করে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে বর্তমান সময়ে নতুন উদ্যোগের ক্ষেত্রে পুঁজি একটু বেশি প্রয়োজন। শুধু মাত্র চাষ থেকে কৃষক পরিবারে নতুন প্রজন্ম সেভাবে আগ্রহ দেখায় না, কিন্তু এই নার্সারি উদ্যোগের ক্ষেত্রে পরিবারের নবীন-প্রবীণ, পুরুষ-মহিলা সকলে একত্রিত হয়ে কাজ করছেন।
advertisement
5/5
বাগনানের কৃষক পরিবারে নার্সারিতেই মিলছে সুখ। তবে কৃষক পুলক ধারা-সহ বেশ কিছু উদ্যোগী জানান, নার্সারি ব্যবসায় লভ্যাংশ ভাল। অধিকাংশ উদ্যোগী নিজেদের জমিতে চারা বা গাছ তৈরি করেন। তবে বর্ষার সময় কোটালের জল ও অতি বৃষ্টিতে বিভিন্ন সময় ক্ষতি হয়ে যায়। সেই দিক থেকে নার্সারিতে সরকারি সহযোগিতা আরও বৃদ্ধি এবং বিমা আওতায় এলে, নিশ্চিন্ত হবে উদ্যোগীরা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: ১-২ কাঠা জমি থাকলেই 'রাজা'! হাওড়ার ঘরে ঘরে নতুন ব্যবসা, কৌশল জানলেই রোজগার হবে মোটা টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল