LPG বাঁচাতে চান? রান্নাঘরের এই ১০টি সহজ কৌশলেই কমবে গ্যাসের ব্যবহার
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
কীভাবে সহজেই গ্যাস সাশ্রয় করবেন? কোন উপায় মানলেই গ্যাস চলবে বহুদিন?
advertisement
1/6

মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাতের কারণে বিশ্ব বাজারে জ্বালানির সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটায় ভারতের বিভিন্ন শহরে এলপিজি (LPG) গ্যাসের ঘাটতি দেখা দিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র-ইজরায়েলের ইরানে হামলার পর উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। এই পরিস্থিতিতে ঘরোয়া রান্নায় গ্যাস কম ব্যবহার করার উপায় খুঁজছেন অনেকেই।
advertisement
2/6
এই প্রেক্ষাপটে বেঙ্গালুরুর পুষ্টিবিদ ও ওয়েলবিইং কোচ Dr Nandita Iyer রান্নাঘরে গ্যাস বাঁচানোর কিছু সহজ উপায় শেয়ার করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে লিখেছেন, “১০টি সহজ টিপস মেনে চললে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত LPG সাশ্রয় করা সম্ভব।”
advertisement
3/6
গ্যাস সাশ্রয়ের সহজ কিছু রান্নার টিপস১. প্রেসার কুকার ব্যবহার করুনপ্রেসার কুকার রান্নার সময় ৩০–৭০% পর্যন্ত কমিয়ে দিতে পারে। বিশেষ করে ডাল, ছোলা, রাজমা, আলু বা মাংস দ্রুত রান্না হয়।২. রান্নার আগে ভিজিয়ে রাখুনডাল, ছোলা, রাজমা ও চাল রান্নার আগে ভিজিয়ে রাখলে সেগুলো দ্রুত সিদ্ধ হয়।রাজমা/ছোলা: ৮–১০ ঘণ্টাডাল: ৩০–৬০ মিনিটচাল: ২০–৩০ মিনিটএতে রান্নার সময় ৩০–৫০% কমে।
advertisement
4/6
৩. সঠিক বার্নার ব্যবহার করুনছোট কাজ (চা বানানো, ফোড়ন দেওয়া, গরম করা) ছোট বার্নারে করুন। বড় বার্নার ব্যবহার করুন প্রেসার কুকিং বা জল ফুটানোর সময়।৪. ঢাকনা দিয়ে রান্না করুনপাত্র ঢেকে রান্না করলে তাপ ভিতরে থাকে এবং রান্না দ্রুত হয়। এতে প্রায় ২০–২৫% গ্যাস বাঁচে।
advertisement
5/6
৫. সবজি ছোট করে কাটুনছোট টুকরো সবজি দ্রুত রান্না হয় কারণ তাপ সহজে ভেতরে পৌঁছায়। যেমন বড় আলুর টুকরোর চেয়ে ছোট কিউব দ্রুত সিদ্ধ হয়।৬. একসঙ্গে একাধিক খাবার রান্না করুনপ্রেসার কুকারে নিচে ডাল, তার উপর চাল এবং উপরে ছোট বাটিতে সবজি দিয়ে একসাথে রান্না করলে একটি আগুনেই কয়েকটি খাবার তৈরি করা যায়।৭. বার্নার পরিষ্কার রাখুনবার্নারের ছিদ্র বন্ধ হয়ে গেলে আগুন ঠিকভাবে জ্বলে না। নিয়মিত পরিষ্কার করলে নীল শিখা পাওয়া যায়, যা কম গ্যাসে দ্রুত রান্না করে।৮. আগুন একটু আগে বন্ধ করুনঅনেক খাবার যেমন ভাত, খিচুড়ি, পাস্তা বা ডাল আগুন বন্ধ করার পরও জমে থাকা তাপে রান্না সম্পূর্ণ হয়ে যায়।৯. মোটা তলার পাত্র ব্যবহার করুনস্টেইনলেস স্টিলের মোটা তলা, ট্রাইপ্লাই স্টিল বা কাস্ট আয়রনের পাত্রে তাপ সমানভাবে ছড়ায় এবং রান্না দ্রুত হয়।
advertisement
6/6
১০. স্মার্ট কুকিং অভ্যাসজল গরম করতে ইলেকট্রিক কেটলি ব্যবহার করুনএকবারে বেশি রান্না করে ২–৩ বেলার জন্য রেখে দিন (ব্যাচ কুকিং)ডা. নন্দিতা আইয়ারের মতে, ভারতীয় রান্নাঘরে শুধু ৩টি অভ্যাস—প্রেসার কুকার ব্যবহার, উপকরণ ভিজিয়ে রাখা এবং ঢাকনা দিয়ে রান্না—মেনে চললেই প্রায় ৩০% পর্যন্ত LPG সাশ্রয় করা সম্ভব।তিনি বলেন, এই টিপস শুধু বর্তমান গ্যাস সংকটের সময় নয়, বরং ভবিষ্যতেও গ্যাসের অপচয় কমিয়ে খরচ বাঁচাতে সাহায্য করবে।