TRENDING:

Credit Card Limit: ক্রেডিট কার্ডের লিমিট কীভাবে ঠিক করা হয় এবং আপনি কি এটি বাড়াতে পারেন? বিস্তারিত জানুন

Last Updated:
Credit Card Limit: ক্রেডিট কার্ডের লিমিট নির্ধারণে আয়, ক্রেডিট স্কোর এবং পরিশোধের ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কীভাবে এই লিমিট ঠিক হয় এবং প্রয়োজনে কীভাবে বাড়ানো যায়, জেনে নিন সহজভাবে।
advertisement
1/7
ক্রেডিট কার্ডের লিমিট কীভাবে ঠিক করা হয় এবং আপনি কি এটি বাড়াতে পারেন? বিস্তারিত জানুন
আজকাল অনেকেই ডেবিট কার্ডের মতো সমান তালে ক্রেডিট কার্ড ব্যবহার করে চলেছে। ছোট-বড় যে কোনও পেমেন্টের জন্যই এখন তারা এগুলো ব্যবহার করছে। ক্রেডিট কার্ড পেমেন্ট ক্যাশব্যাক এবং রিওয়ার্ড পয়েন্টের মতো সুবিধা প্রদান করে, এই বিষয়গুলো এর ব্যবহার দিন দিন জনপ্রিয় করে তুলছে। তাছাড়া এটাও তো আর অস্বীকার করার উপায় নেই যে প্রাথমিকভাবে পয়সা পকেট থেকে বের করতে হচ্ছে!
advertisement
2/7
ক্রেডিট কার্ড ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল যে কেউ প্রথমে খরচ করতে পারবেন এবং পরে পরিশোধ করতে পারবেন। তবে, এর একটি সীমা আছে। জেনে নেওয়া যাক ক্রেডিট কার্ডের সীমা কীভাবে নির্ধারণ করা হয়, গ্রাহকের সেই সীমার কত শতাংশ ব্যবহার করা উচিত এবং তিনি সেই সীমা বাড়াতে পারেন কি না!
advertisement
3/7
সীমা কীভাবে নির্ধারিত হয়?একটি ব্যাঙ্ক বা যে কোনও আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট কার্ডের সীমা নির্ধারণের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে।- গ্রাহক প্রতি মাসে কত বেতন পান!- চাকরি বা পেশা কী!- চাকরি স্থায়ী না অস্থায়ী!
advertisement
4/7
ব্যাঙ্ক ক্রেডিট স্কোরও পরীক্ষা করেক্রেডিট স্কোর নির্ভর করে গ্রাহকের ক্রেডিট বিল পরিশোধ করার বা ঋণ পরিশোধ করার ক্ষমতার উপর। ক্রেডিট স্কোর তাই ঋণ পরিশোধ করার ক্ষমতা নির্দেশ করে। একটি ভাল ক্রেডিট স্কোর উচ্চতর ক্রেডিট সীমার দিকে পরিচালিত করতে পারে। শুধু তাই নয়, এর সঙ্গে আবার ব্যাঙ্কগুলি গ্রাহকের ব্যয়ের অভ্যাস বা ধরনগুলি বোঝার চেষ্টা করে। কেউ যদি দায়িত্বশীল এবং যথাযথভাবে ব্যয় করেন, তাহলে তাঁকে একটি উচ্চতর সীমা দেওয়া হতে পারে।
advertisement
5/7
সীমার কত শতাংশ ব্যবহার করা উচিত?প্রায়শই পরামর্শ দেওয়া হয় যে ক্রেডিট কার্ডের সীমার ৩০ শতাংশ ব্যবহার করা উচিত। ক্রেডিট কার্ডের সীমা কীভাবে বাড়ানো যায়?যে কেউ নিজের ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের সীমা বৃদ্ধির অনুরোধ করতে পারেন, তবে এটি করার আগে কয়েকটা কাজ করতে হবে।
advertisement
6/7
- সবার প্রথমে নিজের ক্রেডিট কার্ডটি বুদ্ধিমানের মতো ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের ক্রেডিট কার্ডের সীমার মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ ব্যবহার করার চেষ্টা করতে হবে। এটি প্রমাণ করবে যে গ্রাহক নিজের ক্রেডিট কার্ডের উপর সম্পূর্ণ নির্ভরশীল নন, ব্যাঙ্ক এতে গ্রাহকের উপর আস্থা পোষণ করতে পারবে।
advertisement
7/7
- ক্রেডিট কার্ডের বিল বা ইএমআই সময়মতো পরিশোধ করার চেষ্টা করতেই হবে। - ক্রেডিট কার্ডের সীমা বাড়ানোর আগে হঠাৎ করে বড় খরচ এড়াতে চেষ্টা করতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Credit Card Limit: ক্রেডিট কার্ডের লিমিট কীভাবে ঠিক করা হয় এবং আপনি কি এটি বাড়াতে পারেন? বিস্তারিত জানুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল