Sundar Pichai: প্যাকেজ বাড়ল সুন্দর পিচাইয়ের! কত হাজার কোটি হল গুগলের সিওই-র পারিশ্রমিক জানেন?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Sundar Pichai: আরও বাড়ল গুগল(Google)-এর সিইও সুন্দর পিচাইয়ের পারিশ্রমিক প্যাকেজ৷ তিন বছর অন্তর নির্ধারিত এই বেতন কাঠামোর অংশ হিসেবে ৪ মার্চ ২০২৬ তারিখে কোম্পানির বোর্ড এই প্যাকেজে অনুমোদন দেয় বলেই জানা গিয়েছে৷
advertisement
1/11

গুগল(Google)-এর সিইও সুন্দর পিচাইয়ের পারিশ্রমিক প্যাকেজ আরও বাড়াল Alphabet Inc.৷ Google হল Alphabet Inc.-এর সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা৷ তাঁর সম্ভাব্য মোট পারিশ্রমিক আগামী তিন বছরে ৬৯২ মিলিয়ন ডলার (প্রায় ৬৩৬১ কোটি টাকা) পর্যন্ত বাড়ানো হয়েছে। তিন বছর অন্তর নির্ধারিত এই বেতন কাঠামোর অংশ হিসেবে ৪ মার্চ ২০২৬ তারিখে কোম্পানির বোর্ড এই প্যাকেজে অনুমোদন দেয় বলেই জানা গিয়েছে৷
advertisement
2/11
এই পারিশ্রমিকের বড় অংশই শেয়ারভিত্তিক এবং পারফরম্যান্সের সঙ্গে যুক্ত। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারলেই পিচাই পুরো মূল্য পাবেন। পিচাইয়ের মূল বেতন আগের মতোই বছরে ২০ লক্ষ ডলার রাখা হয়েছে এবং আগের বছরের মতোই তিনি কোনও বার্ষিক বোনাসের জন্য যোগ্য নন।
advertisement
3/11
এই পারিশ্রমিকের বড় অংশই শেয়ারভিত্তিক এবং পারফরম্যান্সের সঙ্গে যুক্ত। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারলেই পিচাই পুরো মূল্য পাবেন। পিচাইয়ের মূল বেতন আগের মতোই বছরে ২০ লক্ষ ডলার রাখা হয়েছে এবং আগের বছরের মতোই তিনি কোনও বার্ষিক বোনাসের জন্য যোগ্য নন। নতুন এই প্যাকেজের বড় অংশই পারফরম্যান্স স্টক ইউনিট (PSU) থেকে আসবে, যার মোট মূল্য ১২৬ মিলিয়ন ডলার।
advertisement
4/11
শেয়ারহোল্ডার রিটার্নের সঙ্গে যুক্ত প্যাকেজের একটি বড় অংশ এসেছে পারফরম্যান্স স্টক ইউনিট (PSU) থেকে। অ্যালফাবেট পিচাইকে দুটি PSU ট্রাঞ্চ দিয়েছে, প্রতিটির মূল্য ৬৩ মিলিয়ন ডলার।
advertisement
5/11
এই অর্থ পাওয়া নির্ভর করবে কোম্পানির মোট শেয়ারহোল্ডার রিটার্ন কতটা ভাল হয় তার ওপর, যা তুলনা করা হবে S&P 100 Index-এ থাকা অন্যান্য কোম্পানির সঙ্গে। পারফরম্যান্সের সময়সীমা হল-প্রথম ট্রাঞ্চ: ২০২৬–২০২৭, দ্বিতীয় ট্রাঞ্চ: ২০২৬–২০২৮
advertisement
6/11
যদি অ্যালফাবেট প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর তুলনায় ভাল পারফরম্যান্স করে, তাহলে পিচাই লক্ষ্যমাত্রার শেয়ারের ২০০% পর্যন্ত পেতে পারেন। তবে পারফরম্যান্স খারাপ হলে এই অংশ থেকে তিনি কিছুই নাও পেতে পারেন। রেস্ট্রিক্টেড স্টক ইউনিট (GSU): সময়ভিত্তিক ভেস্টিংএই প্যাকেজে আরও রয়েছে প্রায় ৮৪ মিলিয়ন ডলারের রেস্ট্রিক্টেড স্টক ইউনিট (GSU)।
advertisement
7/11
এই শেয়ারগুলো ধীরে ধীরে তিন বছরের মধ্যে ভেস্ট হবে। মার্চ ২০২৬ থেকে শুরু হয়ে জানুয়ারি ২০২৯ পর্যন্ত প্রতি মাসে এই শেয়ার ভেস্ট হবে, যদি পিচাই ওই সময় পর্যন্ত সিইও হিসেবে দায়িত্বে থাকেন। প্রতিটি ভেস্ট হওয়া ইউনিট পরে অ্যালফাবেটের ক্লাস C শেয়ারে রূপান্তরিত হবে।
advertisement
8/11
এছাড়া তিন বছরের মধ্যে ধাপে ধাপে ভেস্ট হওয়া ৮৪ মিলিয়ন ডলারের রেস্ট্রিক্টেড স্টকও পাবেন তিনি। পাশাপাশি তার বার্ষিক মূল বেতন থাকবে ২০ লক্ষ ডলার। প্রযুক্তি সংস্থাটি তাদের স্বয়ংচালিত প্রযুক্তি প্রকল্পগুলোর বৃদ্ধির সঙ্গে যুক্ত করে আরও ৩৫০ মিলিয়ন ডলার পর্যন্ত নতুন স্টক দেওয়া চালু করেছে।
advertisement
9/11
এর আওতায় পিচাই পাবেন—১৩০ মিলিয়ন ডলারের Waymo স্টক৷ ৪৫ মিলিয়ন ডলারের Wing স্টক এই স্টকগুলোর মূল্য লক্ষ্য পূরণ হলে ২০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি, Alphabet Inc.-এর বোর্ড জানিয়েছে, পিচাইয়ের নেতৃত্বে Waymo ও Wing বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ—স্বয়ংচালিত গাড়ি ও ড্রোন ডেলিভারি—সমাধানের চেষ্টা করছে। তাই এই প্রণোদনা তার নেতৃত্বের ওপর কোম্পানির আস্থা প্রকাশ করে।
advertisement
10/11
২০১৫ সালের আগস্টে সিইও হওয়ার পর থেকে পিচাইয়ের নেতৃত্বে Google-এর বাজারমূল্য প্রায় সাত গুণ বেড়েছে। কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ৫৩৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় ৩.৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে এবং চলতি বছরের জানুয়ারিতে তা সাময়িকভাবে ৪ ট্রিলিয়ন ডলার ছুঁয়েছিল।
advertisement
11/11
IIT-র ছাত্র সুন্দর পিচাই ৫৩ বছর বয়সী পিচাই আগে McKinsey & Company-এ পরামর্শক হিসেবে কাজ করতেন। তিনি ২০০৪ সালে গুগলে যোগ দেন এবং পরে Google Chrome তৈরি ও Android প্ল্যাটফর্মের নেতৃত্ব দিয়ে ধীরে ধীরে কোম্পানির শীর্ষ পদে পৌঁছান।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Sundar Pichai: প্যাকেজ বাড়ল সুন্দর পিচাইয়ের! কত হাজার কোটি হল গুগলের সিওই-র পারিশ্রমিক জানেন?