TRENDING:

Shocking Gold Jewellery Cost: মাত্র ২ গ্রামের সোনার আংটি কিনবেন ভাবছেন ? দাম জানলে চোখ কপালে উঠবে

Last Updated:
advertisement
1/7
মাত্র ২ গ্রামের সোনার আংটি কিনবেন ভাবছেন ? দাম জানলে চোখ কপালে উঠবে
সোনার দাম (Gold Rate) প্রতিদিনই পরিবর্তিত হয়। বর্তমানে সোনার দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে দাম কমলেও গয়না বানানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে ৷ ফলে অনেকের মনে একটি সাধারণ প্রশ্ন উঠে আসে—সোনার কিছু বানাতে কত খরচ হবে ? আপনি যদি অল্প ওজনের আংটি বানানোর কথাও ভাবেন তাতেও বেশ অনেকটাই টাকা লাগবে ৷
advertisement
2/7
আংটি বানাতে কত খরচ পড়বে? বেশিরভাগ মানুষের আশঙ্কা থাকে যে ১ গ্রাম সোনার আংটি বানালে তা সহজেই বেঁকে যেতে পারে বা প্রতিদিনের ব্যবহারের জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই একটু বেশি বাজেট রেখে ২ গ্রাম সোনার আংটি বানানোই ভাল সিদ্ধান্ত হতে পারে। এটি দেখতে যেমন রাজকীয় লাগে, তেমনি টেকসইও হয়।তাহলে ২ গ্রাম সোনার একটি ভাল মানের আংটি বানাতে আপনার কত টাকা খরচ হবে? মেকিং চার্জ এবং জিএসটি যোগ করে মোট কত দাম দাঁড়াবে—চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
advertisement
3/7
ধরা যাক, ২২ ক্যারেট সোনার বর্তমান বাজারদর প্রতি গ্রাম ১৪,৫০০ টাকা। আপনি যদি ২ গ্রাম সোনার আংটি বানাতে চান, তাহলে এর খরচ হবে ১৪,৫০০ × ২ = ২৯,০০০ টাকা।এটি শুধুমাত্র গয়নার মূল দাম। তাই আপনার কাছে অন্তত এই পরিমাণ অর্থ প্রস্তুত থাকা উচিত।
advertisement
4/7
ওজন যত বেশি হবে, ততই মেকিং চার্জ (Making Charge) বা তৈরির খরচও বেশি হবে। ধরা যাক, গয়নার দোকান ১৫ শতাংশ মেকিং চার্জ নিচ্ছে, তাহলে ২৯,০০০ টাকার উপর ১৫% প্রায় ৪,৩৫০ টাকা হবে।এক্ষেত্রে সোনার মোট দাম ও শ্রম খরচ মিলিয়ে (২৯,০০০ + ৪,৩৫০) = ৩৩,৩৫০ টাকা দাঁড়াবে।
advertisement
5/7
এখন এই মোট টাকার উপর জিএসটি (GST) হিসেব করতে হবে। ৩৩,৩৫০ টাকার উপর ৩% জিএসটি প্রায় ১,০০০ টাকা (কিছুটা কম-বেশি হতে পারে)।এর পাশাপাশি, হলমার্ক সিল লাগানোর জন্য অতিরিক্ত ৪৫ থেকে ৫০ টাকা চার্জ নেওয়া হয়। এগুলো সবই বাধ্যতামূলক চার্জ, যা পরিশোধ করা প্রয়োজন।
advertisement
6/7
এখন সবকিছু যোগ করে দেখা যাক—সোনার দাম ২৯,০০০ টাকা + মেকিং চার্জ ৪,৩৫০ টাকা + জিএসটি ১,০০০ টাকা + হলমার্ক ৪৫ টাকা = মোট প্রায় ৩৪,৩৯৫ টাকা।হিসাব করে দেখলে বোঝা যায়, ভাল ডিজাইনের ২ গ্রাম সোনার আংটি বানাতে আপনার বাজেট প্রায় ৩৪,৫০০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে রাখা উচিত।
advertisement
7/7
আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল—আপনি যদি সাধারণ ডিজাইনের আংটি বেছে নেন, তাহলে তার মেকিং চার্জ কম হবে। কিন্তু যদি নকশা করা, পাথর বসানো বা ট্র্যাডিশনাল ডিজাইনের আংটি চান, তাহলে মেকিং চার্জ ১৫%-এর থেকেও বেশি হতে পারে।পাথরের দাম আলাদা করে যোগ করা হবে। তাই ডিজাইন বেছে নেওয়ার সময় এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Shocking Gold Jewellery Cost: মাত্র ২ গ্রামের সোনার আংটি কিনবেন ভাবছেন ? দাম জানলে চোখ কপালে উঠবে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল