TRENDING:

লকডাউনের মধ্যেই সুখবর! বিপুল দাম কমল রান্নার গ্যাসের

Last Updated:
ল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৬২.৫ টাকা ৷ দা
advertisement
1/5
লকডাউনের মধ্যেই সুখবর! বিপুল দাম কমল রান্নার গ্যাসের
দেশজুড়ে লকডাউনের মাঝেই সাধারণ মানুষের জন্য রয়েছে সুখবর ৷ দেশের তেল সংস্থাগুলি (HPCL,BPCL, IOC) ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমিয়েছে ৷ দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৬২.৫ টাকা ৷ দাম কমে প্রতি সিলিন্ডারের দাম হয়ে ৫৮১.৫০ টাকা ৷ অন্যদিকে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ২৫৬ টাকা কমে ১০২৯.৫০ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
2/5
দেখে নিন নতুন দাম- IOC ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এবার দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমে ৫৮১ টাকা হয়েছে ৷ এর আগে যার দাম ছিল ৭৪৪ টাকা ৷
advertisement
3/5
কলকাতায় রান্নার গ্যাসের দাম ৭৭৪.৫০ থেকে কমে হয়েছে ৫৮৪.৫০ টাকা, মুম্বইয়ে ৭১৪.৫০ থেকে কমে ৫৭৯ টাকা, চেন্নাইয়ে ৭৬২.৫০ থেকে কমে ৫৬৯.৫০ টাকা হয়েছে ৷
advertisement
4/5
১৯ কিলোগ্রাম রান্নার গ্যাসের দামও কমানো হয়েছে ৷ নতুন দাম পয়লা মে থেকে লাগু করা হবে ৷ দিল্লিতে ১৯ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম ২৫৬ টাকা কমানো হয়েছে ৷ এর আগে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ১২৮৫.৫০ টাকা ছিল, যা কমে এখন ১০২৯.৫০ টাকা হয়েছে ৷ কলকাতায় দাম কমে হয়েছে ১০৮৬.০০ টাকা, মুম্বইয়ে ৯৭৮ টাকা ও চেন্নাইয়ে ১১৪৪.৫০ টাকা ৷
advertisement
5/5
লকডাউনের আজ ৩৮ তম দিনেও পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ লকডাউনের জেরে দেশে পেট্রোল ও ডিজেলের চাহিদা কমে গিয়েছে অনেকটাই ৷ আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম ৬৯.৫৯ টাকা ও ডিজেলের দাম ৬২.২৯ টাকা ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
লকডাউনের মধ্যেই সুখবর! বিপুল দাম কমল রান্নার গ্যাসের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল