মহিলাদের জনধন অ্যাকাউন্টে দেওয়া টাকা কি ফেরত নিয়ে নেবে সরকার ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত মাসে ২০.৫ কোটি মহিলা জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের তিন মাসের জন্য প্রত্যেক মাসে ৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন ৷
advertisement
1/4

সোমবার অর্থমন্ত্রালয়ের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মহিলাদের জনধন অ্যাকাউন্টে যে টাকা পাঠানো হয়েছে তা পুরোপুরি সুরক্ষিত রয়েছে৷ দরকার অনুযায়ী এটিএম বা ব্যাঙ্ক মিত্রের সাহায্যে এই টাকা তোলা যাবে ৷ সম্প্রতি চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে যে সরকারের তরফে পাঠানো টাকা এখুনি তুলে না নিলে সরকার তা ফেরত নিয়ে নেবে ৷ অর্থমন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে গ্রাহকদের টাকা সুরক্ষিত রয়েছে এবং তাদেরই থাকবে ৷ পাশাপাশি এরকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷
advertisement
2/4
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত মাসে ২০.৫ কোটি মহিলা জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের তিন মাসের জন্য প্রত্যেক মাসে ৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন ৷ ইতিমধ্যেই প্রথম মাসের ৫০০ টাকা মহিলা জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের ৫০০ টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে ৷ কেন্দ্র সরকার এর জন্য এখনও পর্যন্ত ৯৯৩০ কোটি টাকা খরচ করেছে ৷
advertisement
3/4
সঙ্কটের সময় গরিব মানুষদের সাহায্যের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে ৷
advertisement
4/4
সরকারের তরফে জানানো হয়েছে যে অ্যাকাউন্ট হোল্ডারদের টাকা সুরক্ষিত রয়েছে ৷ অ্যাকাউন্ট হোল্ডাররা সামাজিক দূরত্ব বজায় রেখে এটিএম বা ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন ৷