TRENDING:

Earn Money: হার্টের অসুখে রামবাণ, অ্যান্টি অক্সিডেন্টের খনি, ব্লু বেরি চাষ এবার বাংলাতেই, মালমাল হবেন চাষিরা

Last Updated:
Earn Money: বিদেশি ফল থেকে সোনার ফসল, ব্লুবেরি চাষে নতুন দিগন্ত খুলে দিচ্ছে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়
advertisement
1/7
হার্টের অসুখে রামবাণ, অ্যান্টি অক্সিডেন্টের খনি, ব্লু বেরি চাষ এবার বাংলাতেই, মালমাল হবেন
শিলিগুড়ি : এক সময় যে ব্লুবেরি প্রায় সম্পূর্ণভাবেই বিদেশ থেকে আমদানি করা হতো, সেই ফলই এবার ধীরে ধীরে দেশের মাটিতে চাষের পথে এগোচ্ছে। উত্তরবঙ্গে এই সম্ভাবনাময় ফলচাষে নতুন দিগন্ত খুলে দিচ্ছে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের Centre of Floriculture and Agri-business Management (COFAM)। স্থানীয় চাষীদের মধ্যে ব্লুবেরি চাষে আগ্রহ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
advertisement
2/7
তথ্য অনুযায়ী, ২০২২ সালের পর থেকে ভারতে ব্লুবেরি চাষ শুরু হলেও উত্তর-পূর্বাঞ্চলে এখনও এই চাষের প্রবণতা খুব একটা দেখা যায় না। ব্যবহারও তুলনামূলকভাবে কম। তবে বিগত দু-তিন বছরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি ও বাগডোগরা সংলগ্ন এলাকায় হাতে গোনা কয়েকটি দোকানে ব্লুবেরির বিক্রি শুরু হয়েছে। বর্তমানে বাজারে ১০০ গ্রাম ব্লুবেরির দাম প্রায় ২৫০ টাকা, অর্থাৎ কেজি প্রতি আড়াই হাজার টাকা—যা এই ফলের উচ্চ বাজারমূল্যকে স্পষ্ট করছে।
advertisement
3/7
এই চাহিদা ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে COFAM। চাষীদের ব্লুবেরি চাষের পদ্ধতি, পরিচর্যা, খরচ ও লাভ—সব কিছুই হাতে-কলমে শেখানো হচ্ছে। শুধু তাই নয়, ফলন হলে কোথায় ও কীভাবে বিক্রি করতে হবে, তার বাজারমূল্য নির্ধারণ এবং বিপণনের পথও দেখানো হচ্ছে।
advertisement
4/7
স্বাস্থ্যগত দিক থেকেও ব্লুবেরির গুরুত্ব অপরিসীম। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল কোলেস্টেরল কমাতে সাহায্য করে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। নিয়মিত ব্লুবেরি খেলে স্মৃতিশক্তি ও ব্রেন ফাংশন ভালো থাকে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিশেষ করে মহিলাদের ইউরিন ইনফেকশন সংক্রান্ত সমস্যায় এই ফল অত্যন্ত উপকারী।
advertisement
5/7
এ বিষয়ে COFAM, North Bengal University–এর অধ্যাপক অমরেন্দ্র পান্ডে জানান, “ব্লুবেরি চাষ উত্তরবঙ্গের কৃষকদের জন্য একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে চলেছে। আধুনিক পদ্ধতিতে চাষ করলে অল্প জমিতেই ভালো আয় সম্ভব।”
advertisement
6/7
অধ্যাপক পান্ডে আরও বলেন, “এখনই যদি স্থানীয় চাষীরা ব্লুবেরি চাষে আগ্রহ দেখান, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই এর সুফল পাওয়া যাবে। জলবায়ু ও বাজার—দু’দিক থেকেই উত্তরবঙ্গ ব্লুবেরি চাষের জন্য যথেষ্ট সম্ভাবনাময়।”
advertisement
7/7
উচ্চ বাজারদর, স্বাস্থ্যগত চাহিদা ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত সহায়তায় ব্লুবেরি চাষ উত্তরবঙ্গে কৃষির নতুন দিগন্ত খুলে দিতে পারে। সঠিক পরিকল্পনা ও উদ্যোগই পারে এই বিদেশি ফলকে স্থানীয় চাষীদের লাভের নতুন ঠিকানায় পরিণত করতে। Input- Rittick Bhattacharya
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Earn Money: হার্টের অসুখে রামবাণ, অ্যান্টি অক্সিডেন্টের খনি, ব্লু বেরি চাষ এবার বাংলাতেই, মালমাল হবেন চাষিরা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল