TRENDING:

সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে একাধিক বদল !

Last Updated:
কী কী বদল করা হয়েছে নিয়মে ?
advertisement
1/5
সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে একাধিক বদল !
করোনা ভাইরাস মহামারীর জেরে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ইনভেস্ট করার নিয়মে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে ৷ কোভিড ১৯ মহামারী আটকানোর জন্য দেশজুড়ে লকডাউের সময় আরও বাড়ানো হয়েছে ৷ এর জেরে সুকন্যা সমৃদ্ধি যোজনায় মিনিমাম ডিপোজিট করার ডেডলাইন বাড়িয়ে ৩০ জুন ২০২০ পর্যন্ত করা হয়েছে ৷
advertisement
2/5
কী কী বদল করা হয়েছে নিয়মে ? করোনা ভাইরাস সঙ্কটের জেরে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট হোল্ডারদের ন্যূনতম টাকা জমা দেওয়ার সময়সীমা তিন মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ ২০১৯-২০ জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনায় ন্যূনতম টাকা ৩০ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে ৷ এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য প্রত্যেক বছর ন্যূনতম একটি অঙ্কের টাকা অ্যাকাউন্টে জমা দিতে হয় ৷ মিনিমাম টাকা জমা না দিলে দেরি করার জন্য পেনাল্টি চার্জ নেওয়া হয়ে থাকে ৷ সাধারণত আর্থিক বছরের শেষের দিকে এখানে মানুষে টাকা ইনভেস্ট করে কারণ আয়কর অ্যাক্টের ৮০ সি অনুযায়ী ট্যাক্স ছাড় মিলবে ৷
advertisement
3/5
সরকার পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমে জুন ত্রৈমাসিকের জন্য ১.৪ শতাংশ সুদের হার কমানো হয়েছে ৷ এর জেরে মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য অত্যন্ত জনপ্রিয় সরকারি স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ৷ আগে এই স্কিমে যেখানে ৮.৪ শতাংশ বছরে কম্পাউন্ডিং হিসেবে সুদ দেওয়া হত সেটা কমে ৭.৬ শতাংশ হয়ে গিয়েছে ৷ অথার্ৎ সুদের হার ০.৮ শতাংশ কমানো হয়েছে ৷
advertisement
4/5
আপনার দুটি মেয়ে হলে এবং তাদের জন্য খোলা অ্যাকাউন্টেও বদল করা হয়েছে ৷ দু’জনের বেশি মেয়ে থাকলে এবং তাদের জন্য এই অ্যাকাউন্ট খুললে তাদের বার্থ সার্টিফিকেটের সঙ্গে এফিডেবিট করাতে হবে ৷
advertisement
5/5
পুরনো নিয়ম অনুযায়ী, ১০ বছরের পর থেকে মেয়েরা তাদের অ্যাকাউন্ট অপারেট করতে পারবে ৷ কিন্তু নতুন নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট কেবল অভিভাবকেরা অপারেট করতে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে একাধিক বদল !
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল