পোস্ট অফিস সংক্রান্ত এই নিয়ম বদলাল সরকার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ইন্ডিয়া পোস্টের তরফে সমস্ত পোস্ট অফিসে একটি ফর্ম ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে ৷
advertisement
1/5

ইন্ডিয়া পোস্ট সুকন্যা সমৃদ্ধি যোজনা, রেকারিং ডিপোজিট, পিপিএফ এর মতো স্কিমের জন্য একটি ফর্ম ব্যবহার করার জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এই ফর্মের মাধ্যমে এই স্কিমের জন্য ডিপোজিট, টাকা তোলা, ক্লোজার বা লোনের জন্য আবেদন করতে পারবেন ৷
advertisement
2/5
ইন্ডিয়া পোস্টের তরফে জানানো হয়েছে,‘আলাদা আলাদা ফর্মের জন্য ফিল্ড ইউনিট বা অন্য স্টেকহোল্ডার্সদের সমস্যায় পড়তে হচ্ছিল ৷ বিভিন্ন সেভিংস স্কিমের জন্য আলাদা ফর্মের প্রিন্টিং নিয়ে সমস্যা দেখা দিচ্ছিল ৷
advertisement
3/5
এটা যেহেতু অপারেশনাল ইস্যু সেই জন্য ইন্ডিয়া পোস্টের তরফে সমস্ত পোস্ট অফিসে একটি ফর্ম ব্যবহার করার অনুমতি দিয়ে দিয়েছে ৷ ১৫ এপ্রিল এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে ইন্ডিয়া পোস্টের তরফে ৷ তাতে জানানো হয়েছে এই ফর্মের ব্যবহার সমস্ত কোর ব্যাঙ্কিং সলিউশন ও নন সিবিএস -এর জন্য ব্যবহার করা হবে ৷
advertisement
4/5
পাশাপাশি পোস্ট অফিসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সেভিংস থেকে নর্মাল উইথড্রয়েল, টার্ম ডিপোজিট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের জন্য আগের মতোই উইথড্রয়েল ফর্ম ব্যবহার করা হয়ে থাকবে ৷ এটা জানানো হয়েছে যে কেউ যদি ২০১৯ নোটিফায়েড ফর্ম ব্যবহার করে থাকে তাহলে সেটিও গ্রহণ করা হবে ৷
advertisement
5/5
এছাড়াও জানানো হয়েছে যে কেউ যদি সুকন্যা সমৃদ্ধি যোজনা ও পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত টাকা জমা দিতে না পেরে সেটির সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে ৷