TRENDING:

ফোনে ছবি তুলে বদলে ফেলুন আধার কার্ডে বাড়ির ঠিকানা

Last Updated:
UIDAI এই সংক্রান্ত একটি ভিডিও জারি করেছে ৷
advertisement
1/5
ফোনে ছবি তুলে বদলে ফেলুন আধার কার্ডে বাড়ির ঠিকানা
আধার কার্ডে বাডির ঠিকানা বদল করা এখন বেশ সহজ হয়ে গিয়েছে ৷ এবার মোবাইল ফোন থেকে একটি ছবি তুলে বাড়িতে বসেই আধার কার্ডে বাড়ির ঠিকানা বদল করতে পারবেন ৷ UIDAI ট্যুইটে জানিয়েছে যে সাপোর্টি ডকুমেন্টের ছবি তুলে নিজের ফোন থেকে আপলোড করতে হবে ৷ না লম্বা লাইন না কোনও বাড়তি চার্জ ৷ কয়েকটা মাত্র ক্লিকের মাধ্যমে আপনার ঠিকানা আপডেট হয়ে যাবে ৷
advertisement
2/5
UIDAI এই সংক্রান্ত একটি ভিডিও জারি করেছে ৷ এই ভিডিওতে বাড়ির ঠিকানা বদলানোর সমস্ত পদ্ধতি দেওয়া আছে ৷ প্রথমে https://uidai.gov.in/ ওয়েবসাইটে গিয়ে 'Online Address Update' এ ক্লিক করতে হবে ৷ সঠিক ঠিকানা দিয়ে সার্পোটিং ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন৷
advertisement
3/5
কী কী করতে হবে দেখে নিন- https://uidai.gov.in/ ওয়েবসাইটে গিয়ে My Adhaar ট্যাবে ক্লিক করুন৷ ড্রপডাউন থেকে দ্বিতীয় ট্যাব Udate Your Aadhaar এ গিয়ে তার ড্রপডাউনের তৃতীয় অপশন Update your address online এ ক্লিক করুন ৷
advertisement
4/5
ক্লিক করতেই নতুন পেজ খুলে যাবে ৷ নীচে গিয়ে Proceed to Update Address এ ক্লিক করুন ৷ এরপর আরও একটি পেজ খুলে যাবে ৷ এখানে প্রথমে আপনার আধার নম্বর, ক্যাপচা ভেরিফিকেশন দিয়ে Send OTP তে ক্লিক করুন ৷ আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ৷ ওটিপি দিয়ে লগইন বটনে ক্লিক করুন ৷
advertisement
5/5
এই পেজে এবার Update Address via Address Proof, Update Address via Secred Code অপশন দেওয়া হবে ৷ অনলাইন অ্যাপ্লিকেশন ভেরিফাই করার পর আধার কার্ডে আপনার ঠিকানা বদল হয়ে যাবে ৷ নতুন আধার কার্ড পোস্টের মাধ্যমে নতুন ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ফোনে ছবি তুলে বদলে ফেলুন আধার কার্ডে বাড়ির ঠিকানা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল