Budget 2026 on West Bengal: বাজেট ভাষণের শুরুতেই বাংলার জন্য বড় ঘোষণা নির্মলার, ডানকুনি নিয়ে কী এমন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানেন?
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Budget 2026 on West Bengal: বাজেট ভাষণে নির্মলা সীতারমণ জানালেন, ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহণের বিশেষ করিডর। একই করিডর তৈরি হবে সুরতেও। সাতটি হাইস্পিড রেল করিডোরও তৈরি করা হবে।
advertisement
1/6

বাংলায় ভোটের বছরে এ রাজ্যের জন্য কী ঘোষণা হয় কেন্দ্রীয় বাজেটে, সেদিকে লক্ষ্য রয়েছে সকলেরই। আর সেই সূত্রেই এবার বাংলার জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। বাজেট ভাষণে তিনি জানালেন, ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহণের বিশেষ করিডর। একই করিডর তৈরি হবে সুরতেও। সাতটি হাইস্পিড রেল করিডোরও তৈরি করা হবে।
advertisement
2/6
এছাড়াও, ভারতের ‘সেমিকন্ডাক্টর মিশন ২.০’ সেমিকন্ডাক্টরের জন্য শিল্প-নেতৃত্বাধীন গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মনোনিবেশ করবে। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেমিকন্ডাক্টর মিশনের গতিকে পুঁজি করে ব্যয় করা হবে ৪০,০০০ কোটি টাকা। বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধা বা এআইয়ের ব্যবহার বাড়ানো হবে।
advertisement
3/6
খেলাধুলো সংক্রান্ত সরঞ্জাম তৈরিতে ভারত বিশ্বের সেরা হয়ে উঠতে পারে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এছাড়াও, ওড়িশা, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে বিরল ধাতুর হাব তৈরি হবে বলে জানান নির্মলা।
advertisement
4/6
খনিতে জোর দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বস্ত্রশিল্পে বিশেষ নজর দেওয়ার কথা জানালেন নির্মলা। খাদি বস্ত্রের ব্যবসা বৃদ্ধির জন্য মহাত্মা গান্ধি গ্রাম স্বরাজ প্রকল্প চালু করার সিদ্ধান্ত। তৈরি হবে মেগা টেক্সটাইল হাব।
advertisement
5/6
ভারতকে বায়ো ফার্মার হাবে পরিণত করতে তৈরি হবে ‘বায়োফার্মা শক্তি’ প্রকল্প, বরাদ্দ ১০ হাজার কোটি। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও, MSME র জন‍্য ১০ হাজার কোটি বরাদ্দ করা হল।
advertisement
6/6
তিনটি নতুন জাতীয় নাইফাস তৈরি এবং ৭টি নাইফাসের উন্নয়ন। সেন্টার ড্রাগ কন্ট্রোল স্ট‍্যান্ডার্ডকে আন্তর্জাতিক মানের করার কথাও বলেন নির্মলা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Budget 2026 on West Bengal: বাজেট ভাষণের শুরুতেই বাংলার জন্য বড় ঘোষণা নির্মলার, ডানকুনি নিয়ে কী এমন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানেন?