TRENDING:

Budget 2026: আজ থেকেই নয়া জিএসটি, প্রচুর দাম বাড়ছে সিগারেটের! কোন সিগারেটের কত দাম বাড়ছে জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:
Budget 2026: বাজেটের দিন শেয়ারবাজার খোলা থাকবে সকাল ৯টা ১৫ থেকে বিকেল ৩টে ৩০ পযর্ন্ত। সকাল ১১টায় বাজেট ঘোষণার সময় বাজারে ওঠানামা হতে পাড়ে।
advertisement
1/7
আজ থেকেই নয়া জিএসটি, প্রচুর দাম বাড়ছে সিগারেটের! কোন সিগারেটের কত দাম বাড়ছে জানেন?
নয়াদিল্লি: ফেব্রুয়ারি মাসের গোড়া থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে যা সরাসরি প্রভাব ফেলতে পাড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আজ, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বর্তমানে নতুন কর ব্যবস্থায় ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স ফ্রি করেছে। কিন্তু পুরাতন এবং নতুন কর আইনের মধ্যে কোনটা লাভজনক হবে সেটির পার্থক্য জানতে চায় সাধারণ মানুষ।
advertisement
2/7
অপরদিকে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ফাস্টট্যাগ এর জন্য কেওয়াইসি আপডেটের প্রয়োজন হবে না। এই নিয়ম লাগু হবে ১ ফেব্রুয়ারি থেকে। গাড়ির তথ্য যাচাইয়ের সম্পূর্ণ দায়িত্ব থাকবে ফাস্টট্যাগ ইস্যু করা ব্যাংকের উপর। ফলে ফাস্টট্যাগ ব্যবহারকারীদের ঝামেলা কমবে।
advertisement
3/7
বাজেটের দিন শেয়ারবাজার খোলা থাকবে সকাল ৯টা ১৫ থেকে বিকেল ৩টে ৩০ পযর্ন্ত। সকাল ১১টায় বাজেট ঘোষণার সময় বাজারে ওঠানামা হতে পাড়ে। এছাড়াও ১ ফেব্রুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ফের একবার বাড়তে পারে বলে অনুমান। একই সঙ্গে সিএনজি এবং পিএনজি জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ১ ফেব্রুয়ারি থেকেই। যা ভ্রমণে প্রভাব ফেলতে পারে।
advertisement
4/7
এছাড়া পান মশলা, সিগারেট, তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধি হতে পারে ১ ফেব্রুয়ারি থেকেই। এমনটাই জানা গিয়েছে। সব মিলিয়ে নতুন বছরের দ্বিতীয় মাসে বড়োসড়ো প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনে।
advertisement
5/7
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বিড়ি-সিগারেট তথা অন্যান্য তামাকজাত পণ্যকে ‘পাপ পণ্য’ হিসাবে চিহ্নিত করেছে। জিএসটি-র নতুন কাঠামোয় এগুলিই হতে চলেছে সবথেকে দামি পণ্য। এর মধ্যে রয়েছে, তামাক, গুটখা, পান মশলা, মদ এবং কোল্ডড্রিঙ্কের মতো সামগ্রী। গত ডিসেম্বরেই সংসদে দুটি পৃথক বিল পাশ হয়েছিল। সেই বিলের মাধ্যমেই পানমশলা উৎপাদনে নতুন সেস এবং তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত এক্সাইজ ডিউটি আরোপের পথ প্রশস্ত হয়।
advertisement
6/7
সিগারেট (৪০ শতাংশ জিএসটি) সম্ভাব্য মূল্যবৃদ্ধিছোট নন ফিল্টারড (৬৫ মিমি পর্যন্ত) ২.০৫ টাকাছোট ফিল্টারড (৬৫ মিমি পর্যন্ত) ২.১০ টাকামাঝারি (৬৫-৭০ মিমি) ৩.৬-৪ টাকাবড় (৭০ মিমির উপর) ৫.৪ টাকা পর্যন্তকিং সাইজ ও অন্যান্য বিশেষ ডিজাইন ৮.৫ টাকা পর্যন্তমূল্যবৃদ্ধির আওতায়:গুটকা (৯১ শতাংশ), পানমশলা (৮৮ শতাংশ) ও অন্য তামাকজাত পণ্যবিড়িতে জিএসটি কমে ১৮ শতাংশ।
advertisement
7/7
নতুন কাঠামো অনুযায়ী, ওই ধরনের পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি বসতে চলেছে। সঙ্গে অতিরিক্ত সেসও বসানো হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস’। এর সঙ্গে জারি হবে অতিরিক্ত এক্সাইজ ডিউটি। আগে ২৮ শতাংশ করের পাশাপাশি অতিরিক্ত ক্ষতিপূরণ সেস ধার্য করা হত। এর ফলে মোট ট্যাক্সের পরিমাণ হত ৫৩ শতাংশ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Budget 2026: আজ থেকেই নয়া জিএসটি, প্রচুর দাম বাড়ছে সিগারেটের! কোন সিগারেটের কত দাম বাড়ছে জানেন? শুনে চমকে উঠবেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল