TRENDING:

BoB New Women Savings Account: OTT থেকে লাউঞ্জ অ্যাক্সেস, BoB-এর নতুন মহিলা সেভিংস অ্যাকাউন্টে মিলছে একাধিক আকর্ষণীয় অফার ! জেনে নিন

Last Updated:
BoB New Women Savings Account: মহিলাদের জন্য বিশেষ সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে ব্যাংক অফ বরোদা। এই অ্যাকাউন্টে OTT সাবস্ক্রিপশন, লাউঞ্জ অ্যাক্সেসসহ একাধিক আকর্ষণীয় সুবিধা পাওয়া যাবে।
advertisement
1/8
OTT থেকে লাউঞ্জ অ্যাক্সেস! BoB-এর নতুন মহিলা সেভিংস অ্যাকাউন্টে মিলছে দুর্দান্ত সুবিধা
নারীর ক্ষমতায়ণ এবং উন্নয়নের লক্ষ্যে নিরন্তর প্রয়াস জারি এই দেশে- সে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের নানাবিধ প্রকল্পই হোক বা সমাজসেবী প্রতিষ্ঠানের উদ্যোগ হোক! বাণিজ্যিক খাতের দিকে দৃষ্টি নিবদ্ধ করলে নারীর জন্যই সবিশেষ বিমা সুবিধা পর্যন্ত রয়েছে। এবার এই খাতে নতুন সংযোজন ব্যাঙ্ক অফ বরোদার এক নারীকেন্দ্রিক সেভিংস অ্যাকাউন্ট।
advertisement
2/8
ভারতের আন্তর্জাতিক ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, মহিলাদের জন্য একটি এক্সক্লুসিভ প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট - Bob Women Sapphire Savings Account চালু করার ঘোষণা দিয়েছে। এই অ্যাকাউন্টটি ১০ লাখ টাকার ক্যানসার কেয়ার কভারেজ প্ল্যান, পরিবারের ছয় সদস্য পর্যন্ত বিনামূল্যে অনলাইন ডাক্তারের পরামর্শ এবং ওষুধ ও প্যাথলজি পরীক্ষার উপর ছাড় সহ বিভিন্ন স্বাস্থ্য ও সুস্থতার সুবিধা প্রদান করে।
advertisement
3/8
এই অ্যাকাউন্টটি ব্যাঙ্কিং এবং জীবনযাত্রার সেরা সুবিধাও প্রদান করে। এর সঙ্গে রয়েছে সিলেক্ট ডেবিট কার্ড যা প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদান করে যেমন অভ্যন্তরীণ বিমানবন্দর লাউঞ্জে অ্যাক্সেস, বিনামূল্যে জিমের সদস্যপদ, স্বাস্থ্য পরীক্ষা, স্পা/স্যালন সেশন এবং OTT সাবস্ক্রিপশন। অ্যাকাউন্টধারীরা BOBCARD Tiara ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট আকারে ৫০% প্রথম বছরের ফি মকুবের সুবিধা পাবেন, যা একটি প্রিমিয়াম, নারী-কেন্দ্রিক ক্রেডিট কার্ড।
advertisement
4/8
এছাড়াও, বব উইমেন স্যাফায়ার সেভিংস অ্যাকাউন্টধারীরা লকার চার্জে ছাড়, হোম লোন প্রসেসিং চার্জে ৫০% মুকুফ এবং অন্যান্য বিভিন্ন ব্যাঙ্কিং সুবিধা পাবেন।
advertisement
5/8
বব উইমেন স্যাফায়ার সেভিংস অ্যাকাউন্টের মূল বৈশিষ্ট্য• মহিলাদের জন্য উন্মুক্ত• মাসিক গড় ব্যালেন্স: ১ লাখ টাকা• বিনামূল্যে ক্যানসার চিকিৎসার সুবিধা: ১০.০০ লাখ টাকা (১৮ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য)• স্বাস্থ্য ও সুস্থতার সুবিধা: পরিবারের ৬ জন সদস্যের জন্য বিনামূল্যে অনলাইন ডাক্তারের পরামর্শ; ওষুধের উপর ১৫% পর্যন্ত ছাড়; প্যাথলজি পরীক্ষার উপর ২০% পর্যন্ত ছাড়
advertisement
6/8
• বব ভূমি রুপে সিলেক্ট ডেবিট কার্ড - বিনামূল্যে ইস্যু, ডোমেস্টিক বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, স্বাস্থ্য পরীক্ষা, জিমের সদস্যপদ, স্পা/স্যালুন, উবের কুপন, OTT সদস্যপদ• BOBCARD Tiara ক্রেডিট কার্ড: ৫০% প্রথম বছরের ফি মুকুফ (রিওয়ার্ড পয়েন্ট হিসাবে), বিনামূল্যে মহিলাদের স্বাস্থ্য প্যাকেজ, ব্যক্তিগত দুর্ঘটনা কভারেজ, Myntra, Nykaa, Flipkart, Lakme ইত্যাদির ভাউচার, সীমাহীন বিনামূল্যে অভ্যন্তরীণ বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস
advertisement
7/8
• বব ভূমি রুপে সিলেক্ট ডেবিট কার্ড - বিনামূল্যে ইস্যু, ডোমেস্টিক বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, স্বাস্থ্য পরীক্ষা, জিমের সদস্যপদ, স্পা/স্যালুন, উবের কুপন, OTT সদস্যপদ• BOBCARD Tiara ক্রেডিট কার্ড: ৫০% প্রথম বছরের ফি মুকুফ (রিওয়ার্ড পয়েন্ট হিসাবে), বিনামূল্যে মহিলাদের স্বাস্থ্য প্যাকেজ, ব্যক্তিগত দুর্ঘটনা কভারেজ, Myntra, Nykaa, Flipkart, Lakme ইত্যাদির ভাউচার, সীমাহীন বিনামূল্যে অভ্যন্তরীণ বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস
advertisement
8/8
হোম লোন: হোম লোন প্রসেসিং ফিতে ৫০% মকুব।লকার সুবিধা: লকার চার্জে ২০% ছাড়, সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
BoB New Women Savings Account: OTT থেকে লাউঞ্জ অ্যাক্সেস, BoB-এর নতুন মহিলা সেভিংস অ্যাকাউন্টে মিলছে একাধিক আকর্ষণীয় অফার ! জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল