TRENDING:

ATM Tips: ATM-এ টাকা তুলতে গিয়ে মেশিনে আটকে গিয়েছে কার্ড? টানাটানি নয়, সঙ্গে সঙ্গে করুন এই কাজ...এখনই জানুন

Last Updated:
ATM Tips: ATM-এ টাকা তুলতে গিয়ে মেশিনের খোপেই আটকে গিয়েছে কার্ড৷ এই সমস্যার মুখোমুখি প্রচুর মানুষ হয়েছেন৷ এক্ষেত্রে ঠিক কী করা উচিত? বিশদে জানান রইল এই প্রতিবেদনে৷
advertisement
1/8
ATM-এ টাকা তুলতে গিয়ে মেশিনে আটকে গিয়েছে কার্ড? টানাটানি নয়, সঙ্গে সঙ্গে করুন এই কাজ
ক্যাশলেস ব্যবস্থার বাড়বাড়ন্ত যতই থাক, কিছুক্ষেত্রে এখনও প্রচুরজনেই ভরসা করেন ক্যাশের উপরেই৷ ক্যাশ তুলতে গেলে সবচেয়ে বড় ভরসা এটিএম৷ কমবেশি প্রত্যেককেই কখনও না কখনও ব্যবহার করতে হয় এটিএম৷ এমনকী দিন দিন ATM-এ জালিয়াতির ঘটনাও৷
advertisement
2/8
এটিএম-এ টাকা তোলা খুবই সহজ৷ কিন্তু ATM-এ টাকা তুলতে একটি সমস্যায় অনেককেই পড়তে হয়েছে৷ অনেক সময় দেখা যায় এটিএম কার্ডটি ঢোকানোর পর সেটি ওই সরু খোপের মধ্যে আটকে গিয়েছে৷ এমন পরিস্থিতিতে কী করা উচিত?
advertisement
3/8
এক্ষেত্রে বেশিরভাগ জনেই ঘাবড়ে যান৷ স্বাভাবিকভাবেই ভয় ও দুশ্চিন্তা তৈরি হয়—মনে হয়, অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাবে না তো? কিংবা কেউ কার্ডের অপব্যবহার করবে না তো?
advertisement
4/8
এই অবস্থায় আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নেওয়াই সবচেয়ে জরুরি। নাহলেই হতে পারে বিপদ৷ এই প্রতিবেদনে জানান হল এ ধরনের সমস্যার ক্ষেত্রে ঠিক কী করা উচিত৷ Imgae-AI
advertisement
5/8
কিন্তু কেন এটিএম মেশিনে কার্ড আটকে যায় কখনও কখনও? এটিএম মেশিনে কার্ড আটকে যাওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে।যেমন- মেশিনের প্রযুক্তিগত ত্রুটি , হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া কিংবা ইন্টারনেট সংযোগে সমস্যা৷
advertisement
6/8
আরও বিভিন্ন কারণ থাকতে পারে৷ উদাহরণ স্বরূপ- বারবার ভুল পিন দেওয়া, লেনদেন শেষ হওয়ার পর দেরি করে কার্ড না তোলা, পুরনো সফটওয়্যার বা কার্ড স্লটে জমে থাকা ময়লা এমনকী অনেক সময় নিরাপত্তার কারণেও মেশিন কার্ড ধরে রাখে।
advertisement
7/8
কার্ড আটকে গেলে কী করবেন? ঘাবড়ে যাওয়ার দরকার নেই৷ জোর করে কার্ড বের করার চেষ্টা করবেন না। সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের হেল্পলাইন নম্বরে ফোন করে বিষয়টি জানান। কাস্টমার কেয়ারে ফোন করে কোথায় এবং কখন কার্ড আটকে গিয়়েছে তা বিস্তারিত বলুন।
advertisement
8/8
প্রতিটি এটিএম মেশিনে একটি ইউনিক ATM ID লেখা থাকে—এটি নোট করে ব্যাঙ্ক কর্মকর্তাকে জানান। নিজের নিরাপত্তার জন্য ব্যাংককে বলে কার্ডটি দ্রুত ‘হটলিস্ট’ বা ব্লক করে দিন। কার্ড ব্লক হয়ে গেলে কেউ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা কোনো ভুল লেনদেন করতে পারবে না—এটাই সবচেয়ে নিরাপদ উপায়। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ATM Tips: ATM-এ টাকা তুলতে গিয়ে মেশিনে আটকে গিয়েছে কার্ড? টানাটানি নয়, সঙ্গে সঙ্গে করুন এই কাজ...এখনই জানুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল