গ্যাসের আকালের পর ভোজ্য তেলও দিচ্ছে ছ্যাঁকা, হু হু করে বাড়ছে সূর্যমুখী থেকে সয়াবিন তেলের দাম !
- Reported by:BENGALI NEWS18
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
গ্যাসের দামের চাপের পর এবার ভোজ্য তেলের বাজারেও বড় ধাক্কা। সূর্যমুখী ও সয়াবিন তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের রান্নাঘরের খরচে।
advertisement
1/6

সংঘাত বাধে রাষ্ট্রের মধ্যে, কিন্তু তার পরিণতি এসে আছড়ে পড়ে সাধারণ মানুষের উপরে। যুদ্ধের আবহ ইরান এবং আমেরিকা-ইজরায়েলের মধ্যে, কিন্তু তার প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত এই দেশও। ইতিমধ্যেই ভারতে এলপিজি সরবরাহ নিয়ে সমস্যার মেঘ ঘনিয়েছে। যে হরমুজ প্রণালী বেয়ে এই দেশে তেল এসে পৌঁছায়, তার উপরে নজরদারির হুমকি দিয়েছে ইরান। ইতিমধ্যেই দেশে অনেক রেস্তোরাঁ সাময়িক ভাবে হলেও তাদের ঝাঁপ ফেলে দিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে রান্নাঘরের আরও এক নিত্যপ্রয়োজনীয় উপাদান ভোজ্য তেলেরও দাম বেড়ে গিয়েছে।
advertisement
2/6
আসলে পশ্চিম এশিয়ায় যে অশান্তি চলছে, তার জেরে কেবল অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিই হয়নি, সেই সঙ্গে ওই অশান্তি ভোজ্য তেলের দামের উপরেও প্রভাব ফেলেছে। এক সপ্তাহের মধ্যে সূর্যমুখী এবং বাদাম তেল-সহ ভোজ্য তেলের দাম প্রতি লিটারে ১ থেকে ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে ব্যবসায়ীরা মনে করেন যে, কোনও বড়সড় সরবরাহ ব্যাহত হওয়ার কারণে এই বর্তমান মূল্য বৃদ্ধি হয়নি, বরং এটি মূলত অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি এবং গ্লোবাল মার্কেট বুম বা বিশ্ব বাজারে উত্থানের ফলাফল।
advertisement
3/6
ভোক্তা বিষয়ক দফতরের দেওয়া সাম্প্রতিক তথ্য থেকে জানা যাচ্ছে যে, গত ৫ মার্চের নিরিখে ১২ মার্চ, ২০২৬ তারিখে প্রধান ভোজ্য তেলের গড় রিটেল প্রাইস বা খুচরো মূল্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সূর্যমুখী তেলের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, যা এক সপ্তাহে প্রতি কেজিতে ১৭৫ টাকা থেকে বেড়ে ১৭৯ টাকা হয়েছে। অর্থাৎ ৪ টাকা বৃদ্ধি পেয়েছে।
advertisement
4/6
চিনাবাদাম তেলের গড় রিটেল প্রাইস প্রতি কেজিতে ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৭ টাকা হয়েছে। আবার পাম তেলের গড় রিটেল প্রাইস প্রতি কেজিতে ১৩৫.৫ টাকা থেকে বেড়ে ১৩৮ টাকা হয়েছে।
advertisement
5/6
দাম বেড়েছে সয়াবিন তেল এবং সরষের তেলেরও: অন্যান্য ভোজ্য তেলের দামও সামান্য বৃদ্ধি পেয়েছে। সয়াবিন তেলের দাম প্রতি কেজিতে ১৫১ টাকা থেকে বেড়ে ১৫২ টাকা হয়েছে, এবং ভেজিটেবল অয়েলের দামও প্রতি কেজিতে ১৫৬ টাকা থেকে বেড়ে ১৫৭ টাকা হয়েছে। সরষের তেলের দাম প্রতি কেজিতে ১৮৬ টাকা থেকে বেড়ে ১৮৬.৫ টাকা হয়েছে।
advertisement
6/6
ভারত আমদানির উপর নির্ভরশীল:ভারত তার ভোজ্য তেলের চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজারের উপর ব্যাপক ভাবে নির্ভর করে। দেশের মোট ভেজিটেবল অয়েল আমদানির প্রায় ৮৯-৯০ শতাংশই হল অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সয়াবিন তেল এবং অপরিশোধিত সূর্যমুখী তেল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
গ্যাসের আকালের পর ভোজ্য তেলও দিচ্ছে ছ্যাঁকা, হু হু করে বাড়ছে সূর্যমুখী থেকে সয়াবিন তেলের দাম !