Money News: সৌদি আরবের '১ রিয়াল' মানে ভারতে কত টাকা জানেন? শুনে নিজের কানকেই বিশ্বাস হবে না
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সৌদি আরবের মুদ্রার নাম সৌদি রিয়াল। ১ রিয়াল মানে ভারতীয় মুদ্রায় ২২.৩৪ টাকা
advertisement
1/5

সৌদি আরবের মুদ্রার নাম সৌদি রিয়াল। ১ রিয়াল মানে ভারতীয় মুদ্রায় ২২.৩৪ টাকা। এখন যদি কেউ ১ লাখ টাকা নিয়ে সৌদি আরবে বেড়াতে যান, তাহলে মুদ্রা বিনিময়ে তিনি কত টাকা পাবেন? কারেন্সি কনভার্টারের তথ্য অনুযায়ী, ১ রিয়াল অর্থাৎ ২২.৩৪ টাকার হিসাবে, ভারতের ১ লাখ টাকা সৌদিতে পৌঁছনোর পর দাঁড়াবে ৪,৪৭৬.১১ টাকা।
advertisement
2/5
এবার যদি ১ লাখ সৌদি রিয়াল নিয়ে কেউ ভারতে আসেন, তাহলে ভারতীয় মুদ্রা অর্থাৎ রুপিতে কত টাকা দাঁড়াবে? কারেন্সি কনভার্টারের তথ্য অনুযায়ী, ১ লাখ সৌদি রিয়াল মানে ভারতীয় মুদ্রায় ২২,৩৪,০৭৩.৫১ রুপি।
advertisement
3/5
বর্তমানে সৌদি আরবের রাজত্ব সামলাচ্ছেন বাদশাহ সলমন। ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। সৌদিতে ভারতীয় পর্যটকের সংখ্যাও ক্রমশ বাড়ছে। সৌদি ট্যুরিজমের রিপোর্ট অনুযায়ী, ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত সৌদি আরবে সফররত ভারতীয় পর্যটকের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু ২০২৩ সালেই ১৫ লাখ ভারতীয় সৌদি বেড়াতে গিয়েছিলেন।
advertisement
4/5
১০০ কোটির মালিক ভারতীয় ধনকুবেরদের মিলিত সম্পত্তির পরিমাণ সৌদি আরবের অর্থনীতির চেয়ে বেশি! নতুন অর্থবর্ষ (পড়ুন ২০২৫-’২৬) শুরু হওয়ার মুখে প্রকাশিত হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য। শুধু তা-ই নয়, গত বছরের নিরিখে দেশে বেড়েছে ১০০ কোটির মালিক ধনকুবেরের সংখ্যা। ফলে ভারতের মোট বিলিয়নিয়ারের অঙ্ক ২৮৪তে গিয়ে পৌঁছেছে, যা ২০২৪ সালের তুলনায় ১৩ বেশি বলে জানা গিয়েছে।
advertisement
5/5
সম্প্রতি ‘দ্য হুরুন গ্লোবাল রিচ লিস্ট, ২০২৫’-এ প্রকাশিত হয়েছে বিশ্বের ধনকুবেরদের তালিকা। সেই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, এ দেশের ধনকুবেরদের হাতে রয়েছে মোট ৯৮ লক্ষ কোটির সম্পত্তি। টাকার অঙ্কটা ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি) প্রায় এক তৃতীয়াংশ বলে জানিয়েছেন সমীক্ষকেরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money News: সৌদি আরবের '১ রিয়াল' মানে ভারতে কত টাকা জানেন? শুনে নিজের কানকেই বিশ্বাস হবে না