TRENDING:

Dream Sequence: স্বপ্নে কাছের মানুষের মৃত্যু দেখছেন? আগামী দিনে জীবনে কী হবে, স্বপ্ন সফল বা স্বপ্নভঙ্গ? বিরাট কিছু অপেক্ষা করছে

Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সব সময় যে মৃত্যুর স্বপ্ন মানেই খারাপ তা কিন্তু নয়। কারণ মৃত্যুর অর্থ পুরনোর শেষে নতুন কিছুর শুরু।
advertisement
1/8
স্বপ্নে কাছের মানুষের মৃত্যু দেখছেন? আগামী দিনে জীবনে কী হবে, স্বপ্ন সফল বা স্বপ্নভঙ্গ?
অনেকেই স্বপ্নে প্রিয়জনের বা অন্য কারোর মৃত্যুর স্বপ্ন দেখেন। এই Dream About Death অর্থাত্‍ স্বপ্নের নিজের বা অন্য কারোর মৃত্যু দেখা সাধারণত অশুভ বলে মনে করা হয়। কিন্তু, অনেকেই আবার এটা মনে করে থাকেন স্বপ্নে কারোর মৃত্যু দেখার অর্থ সেই ব্যক্তির আয়ু বেড়ে যাওয়া। সত্যিই স্বপ্নে মৃত্যু দেখা ভালো না খারাপ? কী বলছে স্বপ্নশাস্ত্র? (প্রতীকী ছবি)
advertisement
2/8
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সব সময় যে মৃত্যুর স্বপ্ন মানেই খারাপ তা কিন্তু নয়। কারণ মৃত্যুর অর্থ পুরনোর শেষে নতুন কিছুর শুরু। তাই স্বপ্নে মৃত্যু দেখা জীবনের নতুন কিছু শুরুর অর্থ বহনকারীও হতে পারে। কোনও খারাপ অভ্যাস বা খারাপ সময়ের শেষ হওয়াও বোঝাতে পারে মৃত্যুর স্বপ্ন। নির্ভর করছে আপনি কার মৃত্যু দেখছেন এবং কী ভাবে মৃত্যু দেখছেন। (প্রতীকী ছবি)
advertisement
3/8
আমারা ঘুমের মধ্যে যা স্বপ্ন দেখি তার প্রতিটি চরিত্রই আমাদের চরিত্রের কোনও বৈশিষ্ট্য বা জীবনের অধ্যায় চিহ্নিত করে। তাই আগে দেখতে হবে স্বপ্নে দেখা নির্দিষ্ট মানুষটি আমার জীবনে কোনও গুরুত্ব বহন করছে কিনা। তবেই তাঁর মৃত্যুর স্বপ্নের অর্থ বোধগম্য হবে। যেমন ধরা যাক, স্বপ্নে কোনও বয়স্ক মানুষের মৃত্যু দেখার অর্থ পুরনো কোনও অভ্যাস ত্যাগের সময় উপস্থিত। (প্রতীকী ছবি)
advertisement
4/8
অনেক সময় স্বপ্নে বয়স্ক বাবা-মা রা সন্তানের মৃত্যু দেখেন। যদি তাঁদের সন্তান কোনও খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় বা বাড়ি ছেড়ে চলে যায় তাহলে এই ধরনের স্বপ্ন আসতে পারে। এর অর্থ ওই বাবা-মা তাঁদের সন্তানের হারিয়ে যাওয়া ছেলেবেলা ফিরে পেতে চাইছেন। (প্রতীকী ছবি)
advertisement
5/8
যদি আপনি স্বামী বা স্ত্রীর মৃত্যুর স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে জীবনসঙ্গীর কাছ থেকে যা চান তা পাচ্ছেন না। সেই অপূর্ণতা থেকেই তাঁর মৃত্যদৃশ্য আপনার স্বপ্নে আসছে। (প্রতীকী ছবি)
advertisement
6/8
পরিবারের কোনও সদস্যের মৃত্যুর স্বপ্ন দেখলে বোঝা যায় যে আপনার মধ্যে কোনও বড় পরিবর্তন আসছে। সেই পরিবর্তনই কোনও প্রিয়জনের মৃত্যুর রূপ ধরে স্বপ্নে দেখা দিচ্ছে। এর আরও একটা ব্যাখ্যা হতে পারে যে ওই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক প্রায় শেষ হতে চলেছে। আপনার জীবনে তাঁর আর কোনও জায়গা নেই। (প্রতীকী ছবি)
advertisement
7/8
কোনও প্রিয়বন্ধুর মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ আপনাদের বন্ধুত্বে চিড় ধরেছে। বন্ধুত্বের এই ভাঙনের ফলে আপনি খুবই দুঃখিত এবং সেই বন্ধুকে ফিরে পেতে আগ্রহী। (প্রতীকী ছবি)
advertisement
8/8
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই। কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ী থাকবে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dream Sequence: স্বপ্নে কাছের মানুষের মৃত্যু দেখছেন? আগামী দিনে জীবনে কী হবে, স্বপ্ন সফল বা স্বপ্নভঙ্গ? বিরাট কিছু অপেক্ষা করছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল