TRENDING:

Hanuman Jayanti Astro Tips: আজ হনুমানজয়ন্তীর সন্ধ্যায় বাড়ির তুলসীতলায় ছোট্ট ২ কাজ! বজরঙ্গবলীর আশীর্বাদে অশুভ বাধা কেটে আসবে সুসময়! সৌভাগ্য চকচক করবে অর্থসুখের জেল্লায়

Last Updated:
Hanuman Jayanti Astro Tips: হনুমান জয়ন্তীর পুণ্যলগ্নে পালন করুন ছোট্ট জ্যোতিষ টোটকা, সঙ্কটমোচনের আশীর্বাদে জীবন হবে বিঘ্নমুক্ত, অশুভ শক্তি দূর হয়ে নেতিবাচক প্রভাব মুক্ত হয়ে কাটাবেন বাধাহীন মসৃণ জীবনপথ
advertisement
1/5
আজ হনুমানজয়ন্তীর সন্ধ্যায় বাড়ির তুলসীতলায় ছোট্ট ২ কাজ! বজরঙ্গবলীর আশীর্বাদে অশুভ বাধা কেটে আসবে সুসময়! সৌভাগ্য চকচক করবে অর্থসুখের জেল্লায়
বাংলা বছরের শেষ মাস চৈত্রের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ হল হনুমান জয়ন্তী৷ চৈত্র পূর্ণিমায় পালিত এই অনুষ্ঠান বজরঙ্গবলীর ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ৷ বাংলা বছরের শেষ পূর্ণিমাও অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ৷ এই দিনে পালিত আহারবিধি ও আচরণনীতি আছে৷ মনে করা হয় সেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি শ্রী বজায় থাকে৷ এছাড়াও আছে জ্যোতিষ টোটকা৷ সেগুলি পালন করলে জীবন থেকে দূর হয় সব নেতিবাচক ও অশুভ শক্তি৷ বলছেন জ্যোতিষ বিশারদ অনীশ ব্যাস৷ (AI Image)
advertisement
2/5
চৈত্রপূর্ণিমায় হনুমানজয়ন্তীর দিন সন্ধ্যায় বাড়ির তুলসীমঞ্চের গোড়ায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। তার পর গাছটিকে পাঁচ অথবা সাত বার প্রদক্ষিণ করুন। সব শেষে মনোবাসনা জানান। এতে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং ঘরে লক্ষ্মী আসে। তুলসীগাছের কাণ্ডে একটা লাল রঙের সুতো জড়ান। তার পর গাছটিকে একটা লাল রঙের কাপড় দিয়ে ঢেকে দিন। সম্পর্কে শীঘ্রই উন্নতি লক্ষ করতে পারবেন। (AI Image)
advertisement
3/5
হনুমানজয়ন্তীর সন্ধ্যায় একটা মাটির প্রদীপে ঘি দিয়ে নিজের বাড়ির সীমানার বাইরে গিয়ে প্রজ্বলন করুন। অভিলাষ দ্রুত পূরণ করতে এই দিন একটা লাল আসনে বসে হনুমান চালিশা পাঠ করুন। হনুমানজয়ন্তীর দিন থেকে এই কাজটা শুরু করুন এবং নিয়মিত পাঠের চেষ্টা করুন। মনোবাঞ্ছা পূরণ হতে বিশেষ সময় লাগবে না।
advertisement
4/5
হনুমানজয়ন্তীর বিশেষ তিথিতে বাজার থেকে নতুন সিঁদুর কিনে এনে হনুমানজীকে অর্পণ করুন। তিনি অত্যন্ত সন্তুষ্ট হবেন। জীবন থেকে সকল দুঃখ, সঙ্কট,বাধাবিঘ্ন কেটে যাবে। সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে। এই বিশেষ দিনে বাড়িতে একটা হনুমানজীর ছবি বা মূর্তি কিনে এনে রাখুন। এতে বাড়ির সকলের মনোবল বৃদ্ধি পাবে। যে কোনও কাজ একাগ্রতার সঙ্গে করতে সুবিধা হবে।
advertisement
5/5
এই বিশেষ দিনে বাড়িতে একটা হনুমানজির ছবি বা মূর্তি কিনে এনে রাখুন। বাস্তুদোষ বা গ্রহ সংক্রান্ত সমস্যা দূর করতে হনুমানজয়ন্তীর দিন বাড়িতে একটা ছোট তামার কুঠার এনে রাখতে পারেন। বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর করতে এটি সাহায্য করে। হনুমানজয়ন্তীর দিন এটিকে বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়ির কোনও পরিষ্কার, পবিত্র স্থানে এটিকে রাখতে হবে। বজরঙ্গবলীর গদাও অত্যন্ত শুভ ও পবিত্র৷ মনে করা হয় এই বিশেষ তিথিতে গদাপুজো করলে বাড়ি থেকে দূর হয় সব নেতিবাচক প্রভাব ও অশুভ শক্তি৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Hanuman Jayanti Astro Tips: আজ হনুমানজয়ন্তীর সন্ধ্যায় বাড়ির তুলসীতলায় ছোট্ট ২ কাজ! বজরঙ্গবলীর আশীর্বাদে অশুভ বাধা কেটে আসবে সুসময়! সৌভাগ্য চকচক করবে অর্থসুখের জেল্লায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল