Astrology: মাঘী পূর্ণিমাতেই মহাশুভ সংযোগ! ১ ফেব্রুয়ারি থেকেই গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে ৫ রাশির, মাসজুড়ে টাকার বৃষ্টি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Maghi Purnima 2026 Rashifal: ফেব্রুয়ারি মাসের শুরুতেই ১ ফেব্রুয়ারি পড়েছে মাঘী পূর্ণিমা৷ মাঘী পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ৷ এই দিনটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ একাধিক শুভ যোগ দিয়েই শুরু হচ্ছে ফেব্রুয়ারি৷
advertisement
1/9

ফেব্রুয়ারি মাসের শুরুতেই ১ ফেব্রুয়ারি পড়েছে মাঘী পূর্ণিমা৷ মাঘী পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ৷ এই দিনটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ একাধিক শুভ যোগ দিয়েই শুরু হচ্ছে ফেব্রুয়ারি৷
advertisement
2/9
আজ, রবিবারেই শুক্র গ্রহের উদয় হচ্ছে এবং একই সঙ্গে রবি পুষ্য নক্ষত্রের শুভ সংযোগও গঠিত হয়েছে। এইসব শুভ যোগে শুরু হওয়া ফেব্রুয়ারি মাস ৫টি রাশির জন্য অত্যন্ত শুভ ও ধনদায়ক বলে মনে করা হচ্ছে।
advertisement
3/9
পূর্ণিমা তিথিতে পুষ্য যোগের সংযোগ থাকায় মাঘ পূর্ণিমার গুরুত্ব আরও বেড়েছে। পাশাপাশি ১ ফেব্রুয়ারি ২০২৬-এ শুক্র উদয় হওয়ায় বিবাহ-সহ বিভিন্ন মাঙ্গলিক কাজের সূচনা হবে। জেনে নিন—এই যোগ-সংযোগে কোন কোন রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন।
advertisement
4/9
এই শুভ যোগের প্রভাব ১২ টি রাশির জাতক জাতিকার উপর পড়তে চলেছে৷ যদিও ৫ টি রাশির জন্য অত্যন্ত শুভ ও ধনদায়ক বলে মনে করা হচ্ছে।
advertisement
5/9
বৃষ রাশি: ফেব্রুয়ারি মাসের শুভ যোগে বৃষ রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত ইতিবাচক। নতুন চাকরির সুযোগ আসতে পারে বা বর্তমান কর্মক্ষেত্রেই পদোন্নতি হতে পারে। আত্মবিশ্বাস দিনদিন বাড়বে। অর্থ-সম্পত্তিতে বৃদ্ধি হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ হঠাৎ করেই সম্পন্ন হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে।
advertisement
6/9
কর্কট রাশি:কর্কট রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। বসের প্রশংসা পেতে পারেন এবং আয়ও বাড়তে পারে। আর্থিক সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে। পড়ুয়া ও ফ্রেশারদের জন্য পরীক্ষা ও ইন্টারভিউতে সাফল্যের সম্ভাবনা প্রবল৷
advertisement
7/9
তুলা রাশি: তুলা রাশির জাতকদের সৃজনশীলতা এই সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে, যার ফলে বড় সাফল্য আসতে পারে। বিশেষ করে শিল্প, লেখালেখি ও গ্ল্যামার জগতের সঙ্গে যুক্তদের জন্য সময়টি অত্যন্ত শুভ—পরিচিতি ও সম্মান বাড়বে। ব্যক্তিত্বের আকর্ষণ আপনাকে জনপ্রিয় করে তুলবে। পারিবারিক জীবনও থাকবে সুখের।
advertisement
8/9
মকর রাশি: মকর রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। একের পর এক সমস্যা কাটতে শুরু করবে। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে এবং আপনার প্রতিভার যথাযথ স্বীকৃতি মিলবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। প্রেমজ জীবন ও দাম্পত্য সম্পর্কেও ভালোবাসা ও বোঝাপড়া বাড়বে।
advertisement
9/9
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও ভাল সময় আসতে চলেছে মাঘী পূর্ণিমার দিন থেকে৷ প্রায় সব ক্ষেত্রেই সাফল্য মিলবে। মাসের শুরুতেই কোনও বড় ইচ্ছা পূরণ হতে পারে। অর্থ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পদ-প্রতিষ্ঠা ও সম্মান বাড়বে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: মাঘী পূর্ণিমাতেই মহাশুভ সংযোগ! ১ ফেব্রুয়ারি থেকেই গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে ৫ রাশির, মাসজুড়ে টাকার বৃষ্টি