TRENDING:

Chaitra Month Vastu Eating Tips: শুরু হল চৈত্রমাস! বাংলা পঞ্জিকার শেষ মাসে ভুলেও দাঁতে কাটবেন না এই ২ সবজি, ৪ মশলা! রোগের কোপে ধ্বংসলীলায় ভেসে যায় সংসার! তছনছ আর্থিক অবস্থা!

Last Updated:
Chaitra Month Vastu Eating Tips: চৈত্র মাসে কী খেলে সংসারের মঙ্গল-অমঙ্গল, জানুন, এই খাবারগুলি ভুলেও দাঁতে কাটবে না
advertisement
1/7
শুরু হল চৈত্রমাস! বাংলা পঞ্জিকার শেষ মাসে খাবেন না এই ২ সবজি, ৪ মশলা! রোগের কোপে ধ্বংসলীলায় ভেসে যায় সংসার! তছনছ আর্থিক অবস্থা!
শুরু হয়েছে চৈত্রমাস৷ বাংলা পঞ্জিকায় এটাই বছরের শেষ মাস৷ চিত্রা নক্ষত্র থেকে নামকরণ করা হয়েছে এই মাসের৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাসেও আছে কিছু খাদ্যাখাদ্য বিচার৷ অর্থাৎ কোনও কোনও খাবার খাওয়া ভাল৷ আবার কিছু খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ৷ বলছেন জ্যোতিষ বিশারদ কল্কি রাম৷
advertisement
2/7
মরশুমি পরিবর্তনের কথা মাথায় রেখেই মূলত এই আচরণবিধি তৈরি করা হয়৷ মনে করা হয়,এই বিধি পালন করলে সংসারে অর্থ ধনসম্পদ উপচে পড়ে৷ পালন না করলে ধ্বংসলীলায় ভেসে যায় সংসার৷ তছনছ হয়ে যায় আর্থিক দিক থেকে৷
advertisement
3/7
চৈত্রমাসে শিম এবং শিম জাতীয় সবজি খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ৷ কারণ এ সময়ে শিমে পোকা হয়৷ তাছাড়া এই মরশুমে খাবেন না মুলোর মতো সবজিও৷
advertisement
4/7
এ সময়ে বেশ গরম পড়ে যায়৷ তাই রান্নায় গরমমশলা, মেথি, হিং,সর্ষের ব্যবহার কমিয়ে দিন৷ নয়তো পেটগরম করতে পারে৷ বেশি তেলে রাঁধা খাবারও এড়িয়ে চলুন৷
advertisement
5/7
চৈত্র মাসে দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া কমিয়ে দিন৷ বেশি সরওয়ালা ঘি, মোষের দুধ থেকে তৈরি ঘি একদমই খাবেন না৷ এড়িয়ে চলুন মাখন এবং চিজও৷ এ সময় বেশি করে খান টকদই বাটারমিল্ক বা দুধের ছাঁচ, ঘোল এবং লস্যি৷ মধু খেতেও ভুলবেন না এ সময়ে৷
advertisement
6/7
এ সময় বেশি করে খান সজনেডাঁটা, সজনেশাক বা পাতা এবং নিমবেগুন৷ এতে মরশুমি রোগ প্রতিরোধ করা যায়৷ ফিরে আসে মুখের স্বাদ ও রুচি৷ মুগ,মুসুর দিয়ে বানান টকডাল ও তিতোর ডাল৷ আমড়া দিয়ে চাটনি বানিয়ে খেতে পারেন৷ মোরব্বা বানিয়ে, রস করে খান আমলকি৷
advertisement
7/7
চৈত্রমাসের মরশুমি পরিবর্তনের সময় রোজ একটু হলেও খান ভেজানো ছোলা এবং আখের গুড়৷ এই ২ উপকরণ সামান্য খেলেও সুস্থ থাকে শরীর৷ তরমুজ, খরমুজ, কাঁচা আম-সহ এই সময়কার মরশুমি ফল খেতেও ভুলবেন না৷ স্বাদের পাশাপাশি মজবুত হবে রোগ প্রতিরোধ শক্তি৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chaitra Month Vastu Eating Tips: শুরু হল চৈত্রমাস! বাংলা পঞ্জিকার শেষ মাসে ভুলেও দাঁতে কাটবেন না এই ২ সবজি, ৪ মশলা! রোগের কোপে ধ্বংসলীলায় ভেসে যায় সংসার! তছনছ আর্থিক অবস্থা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল