TRENDING:

এ বছর লক্ষ্মীদেবীর আরাধনা কবে করবেন, ৬ না ৭ অক্টোবর? কোজাগরী পূর্ণিমা শুরু হচ্ছে কখন? জানুন

Last Updated:
৬ অক্টোবর সকাল ১১টা ২৪ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হবে। ছেড়ে যাবে ৭ অক্টোবর সকাল ৯টা ৩৩ মিনিটে।
advertisement
1/14
এ বছর লক্ষ্মীদেবীর আরাধনা কবে করবেন, ৬ না ৭ অক্টোবর? কোজাগরী পূর্ণিমা শুরু হচ্ছে কখন?
দুর্গাপুজোর পরেই ঘরে ঘরে পালিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো। কোজাগরী পূর্ণিমার দিন তাঁর বিশেষ অর্চনা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। শাস্ত্র মতে বলা হয়, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট- কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও কিছু বিধিনিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়।
advertisement
2/14
দুর্গাপুজোর পরেই ঘরে ঘরে পালিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো। কোজাগরী পূর্ণিমার দিন তাঁর বিশেষ অর্চনা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। শাস্ত্র মতে বলা হয়, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট- কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও কিছু বিধিনিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়।
advertisement
3/14
আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীপুজো গৃহস্থদের জন্য অত্যন্ত শুভ৷ এই বিশেষ দিনের জন্য নির্দিষ্ট আচার আচরণ ও আহারবিধি আছে৷ মনে করা হয় এই জ্যোতিষ টোটকাগুলি পালন করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে ঘর সংসার ও পরিবারে উপচে পড়ে সুখ শান্তি ও আনন্দ৷
advertisement
4/14
প্রত্যেক বাড়ি তথা পরিবারের প্রচলিত নিয়ম অনুসারে কোজাগরী লক্ষ্মীপুজো করা হয়৷ মনে করা হয় এই তিথিতে দেবীর লক্ষ্মীর পুজো করলে ধনসম্পদে ভরে থাকে গৃহস্থের সংসার৷
advertisement
5/14
আগামী ৬ অক্টোবর, সোমবার পালিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো৷ ঘরে ঘরে পূজিত হবেন শ্রী সম্পদের দেবী লক্ষ্মী৷ সোমবার অহোরাত্র অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিনই পূর্ণিমা থাকছে৷
advertisement
6/14
কোজাগরী লক্ষ্মীদেবীর আরাধনার তোড়জোড় চলছে। দশকর্মা ভান্ডার, ফল-ফুলওয়ালা, মিষ্টির দোকান সকলেই ব্যস্ত লক্ষ্মীপুজোর আয়োজনে।
advertisement
7/14
এ বছরের পঞ্জিকা অনুযায়ী কোজাগরী পূর্ণিমা শুরু হবে আগামী ৬ অক্টোবর থেকে, থাকবে ৭ অক্টোবর পর্যন্ত।
advertisement
8/14
৬ অক্টোবর সকাল ১১টা ২৪ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হবে। ছেড়ে যাবে ৭ অক্টোবর সকাল ৯টা ৩৩ মিনিটে।
advertisement
9/14
কোজাগরী শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ থেকে। এর আক্ষরিক অর্থ ‘কে জেগে আছো?’ প্রচলিত আছে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন। কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে, তাঁর বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না ও সেখান থেকে ফিরে চলে যান। তাই লক্ষ্মী পুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে। যে ভক্ত রাত জেগে আরাধনা করেন, তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করে যান তিনি ৷ তাঁর ঘর ভরে ওঠে ধনসম্পত্তি ও সমৃদ্ধিতে।
advertisement
10/14
জ্যোতিষশাস্ত্র অনুসারে পদ্ম ফুল মা লক্ষ্মীর খুব প্রিয়। এর বাইরে আরও অনেক ফুল আছে যা মা লক্ষ্মীর পছন্দ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মীকে কানের ফুল নিবেদন করতে হবে। এই ফুল নিবেদন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন।
advertisement
11/14
লক্ষ্মীপুজোয় সাদা ফুল একেবারে ব্যবহার করবেন না৷ লাল, গোলাপি কিংবা হলুদ রঙের ফুল মাকে অর্পণ করতে পারেন।
advertisement
12/14
শাস্ত্র মতো গাঁদা ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয়, যে কারণে তিনি দেবী লক্ষ্মীকে গাঁদা ফুল অর্পণ করে প্রসন্ন হন। তাই পুজোয় দিতে পারেন গাঁদা ফুল।
advertisement
13/14
এছাড়া পানি ফল এবং পদ্মবীজ বা মাখানাও মা লক্ষ্মীর প্রিয় ফল হিসাবে পরিচিত। তাই লক্ষ্মীপুজোতে এই দুটি ফলও দেওয়া হয়।
advertisement
14/14
হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত শুভ মনে করা হয়। কথিত আছে নারকেল লক্ষ্মীর প্রিয় ফল। একে শ্রীফল বলা হয় কারণ মা লক্ষ্মীর অপর নাম শ্রী। প্রসাদ হিসাবে মা লক্ষ্মীকে নারকেলের নাড়ু, কাঁচা নারকেল অর্পণ করা হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
এ বছর লক্ষ্মীদেবীর আরাধনা কবে করবেন, ৬ না ৭ অক্টোবর? কোজাগরী পূর্ণিমা শুরু হচ্ছে কখন? জানুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল