Horoscope Today: ১৮ মার্চ জীবন কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হবে? অঘটন কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল
- Reported by:Trending Desk
- Published by:Rukmini Mazumder
Last Updated:
জন্মদিন মিলিয়ে দেখে নিন, আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
advertisement
1/13

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
advertisement
2/13
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।যে কথা দিয়েছিলেন, এই দিন তার সম্মান রক্ষা করতে হবে। নিজের কল্পনাশক্তির জোরে আপনি নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন।
advertisement
3/13
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।এই দিন নানারকম প্রলোভন আপনার সামনে আসতে পারে। তবে সঠিক পথ ধরে থাকতে হবে। সংক্ষিপ্ত পথ অনুসরণ করা চলবে না।
advertisement
4/13
মিথুন: মে ২১ থেকে জুন ২০।এই দিন বন্ধুদের সঙ্গে অপ্রত্যাশিত ভাবে সাক্ষাৎ হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে ভারসাম্য রক্ষায় এই দিন লক্ষ্য নিবেশ করতে হবে।
advertisement
5/13
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।এই দিন কিছু গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান অনুকূল হয়ে যাবে, যার ফলে আপনি আরোগ্য লাভের এক বিরল সুযোগ পাবেন। এই দিন সঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন।
advertisement
6/13
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।এই দিন জরুরি কিছু বৈঠক হতে পারে। ফলে দিনের শুরুটা বেশ ইতিবাচক এবং উজ্জ্বল হবে। শরীর-স্বাস্থ্য ভালই থাকবে।
advertisement
7/13
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।এই দিন সারা সময় ধরে আপনি অনেক জরুরি কাজকর্মে ব্যস্ত থাকবে। ফলে কাজ সামলানো কঠিন হয়ে উঠতে পারে এবং আপনি বেশ ক্লান্ত বোধ করতে পারেন।
advertisement
8/13
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।এই দিন নিজের মস্তিষ্কের কথা শুনতে হবে। কৌশলী এবং কূটনৈতিক হওয়া আবশ্যক। স্বাস্থ্যের দিক থেকে নমনীয়তা এই দিন বজায় রাখা আবশ্যক।
advertisement
9/13
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।এই দিন আপনি বিভ্রান্তিকর তথ্যের মধ্যে আচ্ছন্ন বোধ করতে পারেন। এর ফলে কে এবং কাকে বিশ্বাস করবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়বে।
advertisement
10/13
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।এই দিন আপনি ঝুঁকি এড়িয়ে নিরাপদ এবং নিশ্চিন্তির পথ বেছে নিতে চাইবেন। এই দিন নতুন সুযোগ আসবে। পুরনো কাজ সম্পন্ন করার জন্য সময় বার করতে হবে।
advertisement
11/13
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।এই দিন আপনার প্রতিযোগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তাই সাবধান থাকা আবশ্যক। তবে অবশ্য আপনি সহজেই তাঁদের মোকবিলা করতে পারবেন!
advertisement
12/13
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।এই দিন জীবনে কিছু রোমাঞ্চকর কাজকর্ম করলে উপভোগ্য হবে। সেটা নিজের প্রিয় কোনও জায়গায় ঘুরতে যাওয়াও হতে পারে।
advertisement
13/13
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।এই দিন যোগাযোগ স্থাপন আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধু বা প্রিয়জনের সঙ্গে খোলামেলা ভাবে কথা বলতে পারেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Horoscope Today: ১৮ মার্চ জীবন কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হবে? অঘটন কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল