TRENDING:

Griha Prabesh Astrology: নতুন বছরে গৃহপ্রবেশ করতে চান? কোন মাসের কোন দিন, কোন মুহূর্ত শুভ, জানুন

Last Updated:
Griha Prabesh or House Warming Astrology: শুধু জ্যোতিষ নয়, বাস্তুশাস্ত্র বলে, শুভ মুহূর্ত দেখেই গৃহপ্রবেশ করা উচিত।
advertisement
1/7
নতুন বছরে গৃহপ্রবেশ করতে চান? কোন মাসের কোন দিন, কোন মুহূর্ত শুভ, জানুন
*নতুন বাড়ি। শুধু ইট, কাঠ, পাথর নয় স্বপ্ন দিয়ে তৈরি। কত পরিশ্রম, কত ভালবাসা থাকে তার পিছনে। তাই সেই বাড়িতে প্রবেশের ক্ষণটা পাঁজি দেখে শুভ মুহূর্ত দেখেই করা হয়। বিশ্বাস, এতে গৃহস্থের উপর ইতিবাচক প্রভাব পড়ে। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*সনাতন ধর্মে শুভ তিথি বা শুভ মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে। দুদিন আগে রামলালার প্রাণপ্রতিষ্ঠার জন্য যেমন ‘অভিজিৎ মুহূর্ত’ দেখা হয়েছিল, ঠিক তেমনই। বিশ্বাস, এতে শুভ ফল পাওয়া যায়। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক, নতুন বছরে কোন তিথিতে গৃহপ্রবেশ শুভ হতে চলেছে। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*দেওঘরের পাগল বাবা আশ্রমের জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল বলেন, খরমাস শেষ হলেই সব ধরনের শুভ কাজ করা যাবে। তবে তারও একটা শুভ মুহূর্ত থাকা উচিত। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*শুভ তিথি ও সময় দেখে নতুন বাড়িতে পুজো করে প্রবেশ করলে সর্বদা সুখ শান্তি বজায় থাকে। ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। পাশাপাশি সেই বাড়িতে মা লক্ষ্মীও অধিষ্ঠান করেন। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*নতুন বছরে গৃহপ্রবেশের শুভ ক্ষণ: শুধু জ্যোতিষ নয়, বাস্তুশাস্ত্র বলে, শুভ মুহূর্ত দেখেই গৃহপ্রবেশ করা উচিত। যাই হোক, নতুন বছরের জানুয়ারি মাসের শেষ দিন থেকে শুরু হতে চলেছে গৃহপ্রবেশের শুভ তিথি। অর্থাৎ জানুয়ারি মাসে ৩১ জানুয়ারিই নতুন বাড়িতে প্রবেশের অনুষ্ঠান বা পুজো করা যায়। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*ফেব্রুয়ারি মাসে ১২, ১৪, ১৫, ১৯, ২৬, ২৮ এবং ২৯ তারিখ শুভ। এরপর মার্চ মাসে ২, ৬, ১১ এবং ১৩ তারিখ গৃহপ্রবেশের জন্য শুভ দিন। এর পরের মাসে শুক্র অস্ত যাচ্ছে, সেটা গৃহপ্রবেশের জন্য শুভ সময় নয়। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*পাঁজি অনুযায়ী, ১৭ জুলাই ২০২৪ তারিখ থেকে দেবশয়নী একাদশী বা চাতুর্মাস্য শুরু হবে। শেষ হবে ১২ নভেম্বর ২০২৪। চতুর্মাস অর্থাৎ অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে গৃহপ্রবেশ করা উচিত নয়। এই সময় সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ। এপ্রিল, মে, জুন, নভেম্বর এবং ডিসেম্বরেও গৃহপ্রবেশের জন্য কোনও শুভ সময় নেই। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Griha Prabesh Astrology: নতুন বছরে গৃহপ্রবেশ করতে চান? কোন মাসের কোন দিন, কোন মুহূর্ত শুভ, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল