TRENDING:

Phalgun Amavasya Vastu Tips: আজ ফাল্গুনী অমাবস্যা! সন্ধ্যায় বাড়ির ‘কিছু’ অংশে ও ‘একটি’ গাছের নীচে জ্বালুন ‘বিশেষ’ প্রদীপ! অনটন কেটে টাকার স্রোত! তুঙ্গে দাম্পত্য প্রেম

Last Updated:
Phalgun Amavasya Vastu Tips:ফাল্গুন অমাবস্যায় গঙ্গাস্নানেরও তাৎপর্য রয়েছে। কারণ এই তিথিতে অনেক ধর্মীয় তীর্থযাত্রারও আয়োজন করা হয়। ফাল্গুন অমাবস্যাকে পূর্বপুরুষের মোক্ষলাভের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয়।
advertisement
1/7
আজ ফাল্গুনী অমাবস্যা! সন্ধ্যায় এখানে জ্বালুন প্রদীপ! আসবে টাকার স্রোত! তুঙ্গে প্রেম
শিব চতুর্দশী বা মহাশিবরাত্রির পর মঙ্গলবার পালিত হচ্ছে ফাল্গুন মাসের অমাবস্যা। পিতৃদোষ দূর করা, পিণ্ডদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিথি।
advertisement
2/7
রবিবার ছিল মহাশিবরাত্রি৷ সোমবার বিকেল ৫.৩৫ মিনিটে শুরু হয় অমাবস্যা৷ দৃক সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই ফাল্গুনী অমাবস্যা আছে মঙ্গলবার বিকেল ৫.৩০ পর্যন্ত৷ উদয় তিথি অনুসারে মঙ্গলবার অমাবস্যা হলেও অমানিশার পুজো ও অন্যান্য আচার পালিত হয়েছে সোমবারই৷
advertisement
3/7
ফাল্গুন অমাবস্যায় গঙ্গাস্নানেরও তাৎপর্য রয়েছে। কারণ এই তিথিতে অনেক ধর্মীয় তীর্থযাত্রারও আয়োজন করা হয়। ফাল্গুন অমাবস্যাকে পূর্বপুরুষের মোক্ষলাভের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয়।
advertisement
4/7
এই দিনে তর্পণ, পিণ্ডদান, শ্রাদ্ধ ও দান ইত্যাদি কাজ পূর্বপুরুষদের আত্মার শান্তি ও আশীর্বাদ কামনা করে করা হয়। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
advertisement
5/7
পিতৃদোষের ঝামেলা ও গ্রহজনিত দোষ থেকে মুক্তি পেতে ফাল্গুন অমাবস্যায় গরুকে খাওয়ানো অত্যন্ত পুণ্যদায়ী। এদিন সন্ধ্যায় বাড়ির মূল দরজায় এবং অশ্বত্থগাছের গোড়ায় ঘি সহকারে প্রজ্বলন করুন মাটির প্রদীপ।
advertisement
6/7
এই তিথিতে অশ্বত্থ গাছের পুজো করুন। দানধ্যান করুন যথাসম্ভব। গঙ্গাস্নান সম্ভব না হলে বাড়িতেই স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন। ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে ভুলেও চুল ও নখ কাটবেন না। সন্ধ্যায় একা নির্জন কোনও স্থানে যাবেন না। এতে আপনার উপর অশুভ প্রভাব পড়তে পারে।
advertisement
7/7
মনে করা হয় এই রীতিনীতিগুলি অনুসরণ করলে স্পর্শ করতে পারবে না অশুভ শক্তি। সংসার থেকে দৈন্য দূর হয়ে হবে সম্পদ ও টাকার বৃষ্টি। দাম্পত্য অশান্তি কেটে বইবে প্রেমের বাতাস। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Phalgun Amavasya Vastu Tips: আজ ফাল্গুনী অমাবস্যা! সন্ধ্যায় বাড়ির ‘কিছু’ অংশে ও ‘একটি’ গাছের নীচে জ্বালুন ‘বিশেষ’ প্রদীপ! অনটন কেটে টাকার স্রোত! তুঙ্গে দাম্পত্য প্রেম
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল