TRENDING:

Phalguni Amavasya Astro Tips: আজ মঙ্গলবার ফাল্গুনী অমাবস্যায় সূর্যগ্রহণ! ভুলেও কিনবেন না ‘৫‍‍‍ জিনিস’! রুষ্ট হবেন মা লক্ষ্মী! অভাবে অনটন অশান্তিতে ছারখার হবে সংসার

Last Updated:
Phalguni Amavasya Astro Tips: মঙ্গলবারই হবে বছরের প্রথম সূর্যগ্রহণ৷ ফলে এই দিনের মাহাত্ম্য বেড়ে গিয়েছে অনেকটাই৷ জানুন এই তিথিতে কোনওমতেই কিনবেন না বা বাড়িতে আনবেন না কোন কোন জিনিস।
advertisement
1/5
আজ মঙ্গলবার ফাল্গুনী অমাবস্যায় সূর্যগ্রহণ! কিনবেন না ৫‍‍‍ জিনিস! ছারখার হবে সংসার
মহাশিবরাত্রি বা শিব চতুর্দশীর পরের অমাবস্যা পালিত হয় ফাল্গুনী অমাবস্যা হিসেবে। এই তিথি খুবই গুরুত্বপূর্ণ। পিতৃদোষ কাটাতে পালন করা হয় বিশেষ কিছু আচার আচরণ ও রীতিনীতি।
advertisement
2/5
রবিবার ছিল মহাশিবরাত্রি৷ সোমবার বিকেল ৫.৩৫ মিনিটে শুরু হয় অমাবস্যা৷ এই ফাল্গুনী অমাবস্যা আছে মঙ্গলবার বিকেল ৫.৩০ পর্যন্ত৷ উদয় তিথি অনুসারে মঙ্গলবার অমাবস্যা হলেও অমানিশার পুজো ও অন্যান্য আচার পালিত হয়েছে সোমবারই৷
advertisement
3/5
মঙ্গলবারই হবে বছরের প্রথম সূর্যগ্রহণ৷ ফলে এই দিনের মাহাত্ম্য বেড়ে গিয়েছে অনেকটাই৷ জানুন এই তিথিতে কোনওমতেই কিনবেন না বা বাড়িতে আনবেন না কোন কোন জিনিস। তাহলে সংসারে অশান্তি ও অভাব দেখা দেবে। বলছেন জ্যোতিষ বিশারদ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
4/5
অমাবস্যা তিথিতে কখনওই কোনও পুজোর উপাচার বা পুজোর জিনিস কিনবেন না। ভুলেও এই তিথিতে কোনও খাবার জিনিস কিনবেন না। বাড়িতে যা খাবার আছে, তাই খান। নয়তো রুষ্ট হন পিতৃপুরুষেরা।
advertisement
5/5
এই তিথিতে কিনবেন না নতুন জামাকাপড়ও। মনে করা হয় তাতে অশুভ শক্তি প্রবাহিত হয়। অমাবস্যা তিথিতে শুভ অনুষ্ঠান হয় না। কোনও শুভ অনুষ্ঠানের জন্য দোকানবাজার এই তিথিতে না করাই ভাল। নতুন বাড়ি, জমি, গয়না, বাহন, সম্পত্তি এই তিথিতে কিনবেন না। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Phalguni Amavasya Astro Tips: আজ মঙ্গলবার ফাল্গুনী অমাবস্যায় সূর্যগ্রহণ! ভুলেও কিনবেন না ‘৫‍‍‍ জিনিস’! রুষ্ট হবেন মা লক্ষ্মী! অভাবে অনটন অশান্তিতে ছারখার হবে সংসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল