Chaitra Amavasya Vastu Eating Tips: রাত পোহালেই চৈত্র অমাবস্যা! মুখে তুলবেন না এই ২ সবজি ও ২ ডাল! অসুস্থতা, অশুভ শক্তির রোষে তছনছ সংসার! ছত্রভঙ্গ জীবন!
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Chaitra Amavasya Vastu Eating Tips: চৈত্র মাসের অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে দর্শ অমানিশাও বলা হয়। জানুন এই তিথিতে কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না।
advertisement
1/7

চৈত্র মাসের অমাবস্যা তিথি এসে গেল। দেখতে গেলে এটাই বাংলা বছরের শেষ অমানিশা। পঞ্জিকা অনুযায়ী চলতি মাস বাংলা বছরের শেষ মাস। সেদিক থেকে এটাই এই বঙ্গাব্দের শেষ অমাবস্যা। (AI Generated Image)
advertisement
2/7
পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা শুরু হচ্ছে বুধবার, ১৮ মার্চ সকাল ৮.২৫ মিনিটে। এই তিথি থাকবে বৃহস্পতিবার ১৯ মার্চ সকাল ৬.৫২ পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যোদয় অনুসারে পালন করা হয় তিথি। সেদিক থেকে চৈত্র অমাবস্যা পালিত হবে বৃহস্পতিবার, ১৯ মার্চ। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
advertisement
3/7
চৈত্র অমাবস্যার পুণ্যস্নান, দানধ্যান, তর্পন ১৯ মার্চ বৃহস্পতিবার করা গেলেও অমানিশার ক্রিয়া করতে পারেন ১৮ মার্চ, বুধবার। এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে দর্শ অমাবস্যাও বলা হয়। এই তিথিতে বিশেষ কিছু আহারবিধি ও আচরণনীতি আছে। মনে করা হয় সেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি অর্থবর্ষা বজায় থাকে সংসারে।
advertisement
4/7
কবিরাজি ও আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এই আহারবিধি তৈরি করা হয় মরশুম পরিবর্তনের কথা মাথায় রেখে। মনে করা হয় এই বিধি পালন করলে সংসারে আক্রমণ করে না রোগ ব্যাধি বা অসুস্থতা। ক্রমে এই বিধিতে মিলেমিশে যায় জ্যোতিষ অনুষঙ্গ।
advertisement
5/7
চৈত্র অমাবস্যায় খাবেন না চালকুমড়ো। সবজি হিসেবে গ্রহণ করবেন না। এছাড়া চালকুমড়োর মোরব্বা বা অন্য কোনও মিষ্টি-সহ পদ খাবেন না। এছাড়া এই তিথিতে কুমড়োও খাবেন না। মনে করা হয় চৈত্র অমাবস্যায় এই দুই সবজি গ্রহণ করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
advertisement
6/7
মাসকলাই বা বিউলির ডাল খাবেন না এই তিথিতে। পাশাপাশি বর্জন করুন মুসুরির ডালও। কারণ মুসুর ডালকে আমিষ তথা তামসিক খাবার বলে মনে করা হয়।
advertisement
7/7
মাছ, মাংস, পেঁয়াজ-সহ সব রকম আমিষ খাবার এড়িয়ে চলুন। এই তিথিতে গ্রহণ করবেন না নেশাজাতীয় কোনও জিনিসও। এ সব থেকে দূরত্ব বজায় রেখে গ্রহণ করুন নিরামিষ সাত্ত্বিক আহার। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chaitra Amavasya Vastu Eating Tips: রাত পোহালেই চৈত্র অমাবস্যা! মুখে তুলবেন না এই ২ সবজি ও ২ ডাল! অসুস্থতা, অশুভ শক্তির রোষে তছনছ সংসার! ছত্রভঙ্গ জীবন!