TRENDING:

Baba Vanga Predictions:বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীতে 'দুঃসময়' কাটবে কাদের? ২৩শে মার্চের পর এই রাশিদের জীবনে আসবে টাকার স্রোত!

Last Updated:
Baba Vanga Prediction: বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী! ২৩ তারিখ থেকেই ঘুরবে ভাগ্যের চাকা—আপনার রাশি কি তালিকায় আছে? এখনই দেখে নিন!
advertisement
1/6
Baba Vanga Predictions: বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীতে 'দুঃসময়' কাটবে কাদের? ২৩শে মার্চের পর এই রাশিদের জীবনে আসবে টাকার স্রোত!
Baba Vanga Predictions: বাবা ভাঙা তাঁর ভবিষ্যদ্বাণীর জন্য বিশ্বজুড়ে পরিচিত। কয়েক দশক আগে তিনি যে অনেক ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেগুলোর অনেকটাই নাকি সত্যি হয়েছে বলে বিশ্বাস করেন অনেকেই। ২৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সময়কে ঘিরে বাবা ভাঙার নতুন ভবিষ্যদ্বাণী এখন বেশ চর্চায়। বলা হচ্ছে, এই সপ্তাহে পাঁচটি রাশির মানুষের ভাগ্য খুলতে চলেছে। শুধু তাই নয়, পরিবারসহ তীর্থস্থানে ভ্রমণের সুযোগও মিলতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
advertisement
2/6
মেষ রাশি: এই সপ্তাহে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। বাড়ি বা ফ্ল্যাট কেনার ইচ্ছা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন মানুষের সঙ্গে পরিচয় জীবনে অগ্রগতি এনে দেবে। চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্যও সময়টা অনুকূল—বিশেষ করে উৎসবের মরশুমে ভালো লাভের সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
মিথুন রাশি: আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো সমস্যাগুলো থেকে মুক্তি মিলতে পারে। শারীরিক অসুস্থতা থাকলে ধীরে ধীরে সেরে উঠবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সমর্থন পাবেন। খরচে নিয়ন্ত্রণ আনতে পারলে আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে।
advertisement
4/6
সিংহ রাশি: পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে আসবে। মনে ইতিবাচক চিন্তা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসায় উন্নতির ফলে আর্থিক অবস্থারও উন্নতি হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি উপযুক্ত সময়।
advertisement
5/6
তুলা রাশি: কাজের ধরনে পরিবর্তন আসবে। দীর্ঘদিনের সমস্যাগুলি কাটতে শুরু করবে। স্বাস্থ্যেরও উন্নতি হবে। সম্পত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য সহায় থাকায় আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হতে পারে।
advertisement
6/6
মকর রাশি: এই সময়টা বেশ অনুকূল যাবে। মনের কথা প্রিয় মানুষকে জানাতে পারবেন। বিনিয়োগের জন্য সপ্তাহটি ভালো। বন্ধুদের মাধ্যমে নতুন চাকরির খবর পেতে পারেন। আইনি জটিলতা থেকে স্বস্তি মিলতে পারে। পাশাপাশি বাবার স্বাস্থ্যেরও উন্নতির ইঙ্গিত রয়েছে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Baba Vanga Predictions:বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীতে 'দুঃসময়' কাটবে কাদের? ২৩শে মার্চের পর এই রাশিদের জীবনে আসবে টাকার স্রোত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল