Astrology: বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের প্রবেশ! ৪ রাশির দরজায় কড়া নাড়ছে সাফল্য, কবে থেকে হাত ভরবে সোনাদানা-টাকাপয়সায়? জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mangal Gochar Rashifal: স্থান পরিবর্তন করতে চলেছে সাহস, শক্তি ও উদ্যমের কারক মঙ্গল গ্রহ৷ শতভিষা নক্ষত্র থেকে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শক্তিশালী এই গ্রহ৷ যার প্রভাবে কপাল খুলতে চলেছে ৪ রাশির জাতক জাতিকার
advertisement
1/11

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে বলা হয় গ্রহের সেনাপতি৷ সাহস, শক্তি ও উদ্যমের কারক, শক্তিশালী এই গ্রহের গোচর বিভিন্ন রাশির জাতক জাতিকার জীবনে বড় প্রভাব ফেলতে পারে৷ ফেব্রুয়ারি মাস প্রায় শেষের পথে৷ মার্চেই স্থান পরিবর্তন করতে চলেছে মঙ্গল গ্রহ৷
advertisement
2/11
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল বর্তমানে শতভিষা নক্ষত্রে অবস্থান করছে। আগামী ২০ মার্চ ২০২৬, শুক্রবার রাত ৯টা ২৯ মিনিটে মঙ্গল পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে।
advertisement
3/11
মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়তে পারে ১২ টি রাশির জাতক জাতিকার উপর৷ তবে এই গোচরের ফলে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে ৪ টি রাশির জাতক জাতিকারা৷ ভাল সময় আসছে মার্চ মাসেই৷
advertisement
4/11
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জন্য মঙ্গলের নক্ষত্র পরিবর্তন শুভ ফল বয়ে আনবে। সমাজে সম্মান ও পরিচিতি বৃদ্ধি পাবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে।
advertisement
5/11
আর্থিক অবস্থার উন্নতি হবে এবং নতুন সাফল্য অর্জনের সুযোগ আসবে। ব্যবসায় বড় লাভের সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে এবং পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।
advertisement
6/11
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন৷ কেরিয়ারে আসছে ভাল সময়৷ দাম্পত্য ও সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্য বৃদ্ধি পাবে।
advertisement
7/11
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। চাকরির ক্ষেত্রে সাফল্য মিলতে পারে এবং ব্যবসায় লাভজনক চুক্তি হতে পারে। ভাগ্যের সহায়তায় দ্রুত উন্নতি হবে। পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
advertisement
8/11
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই গোচর ইতিবাচক ফল দেবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে এবং আত্মবিশ্বাস বাড়বে।
advertisement
9/11
আর্থিক উন্নতি হবে এবং বড় বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় অনুকূল। সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে এবং কর্মজীবনে স্থিতিশীলতা আসবে।
advertisement
10/11
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই নক্ষত্র পরিবর্তন নানা দিক থেকে লাভের সুযোগ এনে দেবে। কর্মজীবনে উন্নতি ও সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মিলবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা পাওয়া যাবে।
advertisement
11/11
সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং ব্যবসায় নতুন প্রকল্প হাতে আসতে পারে। পুরনো বিরোধ মিটতে পারে এবং আয়ের নতুন উৎস সৃষ্টি হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের প্রবেশ! ৪ রাশির দরজায় কড়া নাড়ছে সাফল্য, কবে থেকে হাত ভরবে সোনাদানা-টাকাপয়সায়? জানুন