TRENDING:

দোলে জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভে শিকার রুখতে সতর্ক বনদফতর! হাই অ্যালার্ট জারি

Last Updated:

জঙ্গল লাগোয়া এলাকার মানুষেরা অনেক দিন আগে থেকেই এই রীতি পালন করেন। আর সেই কারণে বুনো জন্তুও শিকার করেন তারা। কিন্তু বর্তমানে সচেতনতার কারণে অবশ্য অনেক মানুষ আর সেই পথে হাটেন না। কিন্তু কোনরকম ঝুকি নিতে নারাজ বন দফতর। আর এই কারণে জেলার জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভ দুই বনাঞ্চল কর্তৃপক্ষ দোল উপলক্ষে বিশেষ চেকিং শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলদাপাড়া: দোলে শিকার করা বুনো জন্তুর মাংসে মহাভোজের রীতি অনেক পুরনো। জঙ্গল লাগোয়া এলাকার মানুষেরা অনেক দিন আগে থেকেই এই রীতি পালন করেন। আর সেই কারণে বুনো জন্তুও শিকার করেন তারা। কিন্তু বর্তমানে সচেতনতার কারণে অবশ্য অনেক মানুষ আর সেই পথে হাটেন না। কিন্তু কোনরকম ঝুকি নিতে নারাজ বন দফতর। আর এই কারণে জেলার জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভ দুই বনাঞ্চল কর্তৃপক্ষ দোল উপলক্ষে বিশেষ চেকিং শুরু করেছে।
বক্সা টাইগার রিজার্ভ
বক্সা টাইগার রিজার্ভ
advertisement

জলদাপাড়া জাতীয় উদ্যান সুত্রে জানা গিয়েছে এ দিন জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া উত্তর মেন্দাবাড়ি, দক্ষিণ মেন্দাবাড়ি, সাতালি , নাকাডালি গ্রামেও টহল দিয়েছেন বনদফতরের কর্মীরা। জঙ্গল টহলের কাজে ৫০ বনকর্মীকে নামানো হয়েছে। এদিন ১২ কিলোমিটার রাস্তা টহল দিয়েছেন জলদাপাড়া জাতীয় উদ্যানের কর্মীরা। বনাঞ্চল ও বনাঞ্চলের বাইরে সর্বোত্র টহল চালাচ্ছেন বনকর্মীরা। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও পারভীন কাশোয়ান বলেন, “ আমরা বন লাগোয়া এলাকাতে টহল চালিয়েছি। এছাড়া চিলাপাতা চেকপোষ্টে নাকা চেকিং শুরু হয়েছে। স্নিফার ডগ নিয়ে সর্বোত্র তল্লাসি শুরু হয়েছে।“ একই কায়দায় বক্সা টাইগার রিজার্ভের ৭৬০ বর্গ কিলোমিটার এলাকা জুড়েও শুরু হয়েছে হোলি স্পেশাল বিশেষ নজরদারি। এই বনাঞ্চল লাগোয়া এলাকাতেও শুরু হয়েছে নজরদারি। বক্সা টাইগার রিজার্ভের ফিল্ড ডাইরেক্টর কুমার বিমল বলেন, “ প্রতিবছরের মতো এবারও আমরা হোলি উপলক্ষে বিশেষ নজরদারি শুরু করেছি। নজরদারির পাশাপাশি গ্রামবাসীদের সচেতন করা হচ্ছে। চোরা শিকারের ফলে কোন কোন ধারায় মামলা হতে পারে সেই বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে। ”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের হাতেই বিলি করছেন লিফলেট,সোনারপুর বাজারে জোর প্রচারে 'ঘরের মেয়ে' রাজন্যা
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
দোলে জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভে শিকার রুখতে সতর্ক বনদফতর! হাই অ্যালার্ট জারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল