একইসঙ্গে বারুইপুর থানায় সাইবার সেলও চালু করা হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সাইবার প্রতারণার সংখ্যা দিন দিন বাড়ছে। থানায় অসংখ্য অভিযোগ জমা পড়ছে। প্রতারিত মানুষজনকে দ্রুত পরিষেবা দিতে তথা সাইবার প্রতারণার অভিযোগ নিতে আলাদা সেল তৈরি করল বারুইপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ বেপরোয়া গতিতে বাইক ছোটানোর মাশুল! নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ডায়মন্ড হারবারে আহত ৫
advertisement
মঙ্গলবার এই সেলের উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত। বারুইপুর থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকার জানান, সাইবার প্রতারণার ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ। টাকা হারানোর পর পদক্ষেপ করতে যত দেরি হবে, তত উদ্ধারের সম্ভাবনা কমবে। সেই কথা মাথায় রেখেই এই সেল ২৪ ঘণ্টা চালু রাখা হবে। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া গত কয়েক মাসে চুরি বা হারিয়ে যাওয়া প্রায় ২৫টি মোবাইল উদ্ধার করে এদিন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা হারানো এক তরুণীর হাতেও খোওয়া যাওয়া টাকার বড় অংশ উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে।
