এদিন মেনকার আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘আমরা জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে করা আবেদন এভাবে শুনতে পারি না। ’’ উত্তরে মানেকা জানান, ‘‘সংবিধানে সেই সংস্থান রয়েছে৷’’ এই মামলাকে বাংলার অন্য এসআইআর মামলার সঙ্গে সংযুক্ত করার আবেদনও করেন একইসঙ্গে। আগামিকাল, মঙ্গলবার বাংলার এসআইআরের মূল মামলার সঙ্গে এই মামলাটিও শুনতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত।
advertisement
প্রসঙ্গত, গত রবিবার রাতেই রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ৷ রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার সহ ১২ জন সদস্য৷ কমিশন সূত্রের খবর, ইতিমধ্যেই বাম, কংগ্রেস, তৃণমূল ও বিজেপি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে৷ বৈঠকে এসআইআর প্রক্রিয়া ও ভোটার তালিকা সংক্রান্ত কোনও মন্তব্য অবশ্য করতে রাজি হয়নি কমিশন৷ জানানো হয়েছে, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায়, তাঁরা এই প্রসঙ্গে কোনও মন্তব্য করবেন না৷
আরও পড়ুন :৭-৮ দফায় নয়! ১ থেকে ২ দফায় ভোট করাতে চায় বিজেপি, কমিশনের কাছে ১৬ দফা দাবি জগন্নাথদের
ক’দিন আগেই রাজ্যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার দিনক্ষণ জানতে চেয়ে কমিশনকে চিঠি লিখেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখানে সুপ্রিম কোর্টে নির্দেশিকা কমিশন অমান্য করছে বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ৷
