TRENDING:

North Dinajpur News: ভোটের আবহে মিটল আয়ের চিন্তা! ২১ মাস পর খুলল চোপড়ার চা বাগান, ইদের আগে শ্রমিকদের মুখে হাসি

Last Updated:

North Dinajpur News: দীর্ঘ ২১ মাসের অপেক্ষার অবসান। বিধানসভা নির্বাচনের আগেই খুলে গেল উত্তর দিনাজপুরের চোপড়ার চা বাগান। অনিশ্চয়তা কাটিয়ে কাজ ফিরে পেলেন হাজারও শ্রমিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্যঃ ভোটের উত্তেজনার মধ্যেই চোপড়ার দাসপাড়া এলাকা থেকে বড় স্বস্তির খবর। দীর্ঘ ২১ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল চন্দন চা বাগান। নির্বাচনের আবহে এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে চর্চা শুরু হলেও বাস্তবে হাজারও শ্রমিকের জীবনে খুলে গেল রুজিরুটির রাস্তা।
২১ মাস পর খুলল চা বাগান
২১ মাস পর খুলল চা বাগান
advertisement

বৃহস্পতিবার সকাল থেকেই বদলে যেতে শুরু করে বাগানের চেনা ছবি। হাতে সরঞ্জাম নিয়ে একে একে কাজে যোগ দেন শ্রমিকরা। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে কাজে ফেরার আনন্দ যেন ছাপিয়ে যায় গত দুই বছরের কষ্টের স্মৃতি। বাগান চত্বরে ফিরে আসে চেনা ব্যস্ততা।

আরও পড়ুনঃ ভোট ঘোষণা হতেই বীরভূমে শোরগোল! সাঁইথিয়ায় রূপা সাহাকে প্রার্থীর দাবিতে পোস্টার, সিউড়িতে দেওয়াল লিখনে গোবর

advertisement

২০২৪ সালের ১৬ জুন হঠাৎই ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ নোটিশ ঝুলিয়ে বাগান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে প্রায় এক হাজার শ্রমিক রাতারাতি কর্মহীন হয়ে পড়েন। দীর্ঘ এই অচলাবস্থায় এলাকার অর্থনীতিও কার্যত থমকে গিয়েছিল।

বাগানের সাব-স্টাফ শমসের আলী বলেন, “ভোটের আগে বাগান খোলায় শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। সবাই খুব উৎসাহ নিয়ে কাজে ফিরেছেন। এতদিন পর রুজির পথ ফিরে পাওয়াই সবচেয়ে বড় স্বস্তি।”

advertisement

গত ৯ মার্চ মাটিগাড়ায় তরাই ইন্ডিয়ান প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে দীর্ঘ আলোচনার পর বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত কারখানা চালু না হলেও কাঁচা চা পাতা বাইরে বিক্রির পরিকল্পনা করা হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে।

সেরা ভিডিও

আরও দেখুন
মুকুলের সিজনে আমের দেখা! মালদহে হু হু করে বিকোচ্ছে দক্ষিণ ভারতের রসালো সুস্বাদু আম, দাম জানুন
আরও দেখুন

সব মিলিয়ে, ভোটের আবহে চন্দন চা বাগান খোলা শুধু রাজনৈতিক প্রেক্ষাপটেই নয়, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও বড় তাৎপর্যপূর্ণ। বহুদিনের অন্ধকার কাটিয়ে এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে হাজারও শ্রমিক পরিবার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: ভোটের আবহে মিটল আয়ের চিন্তা! ২১ মাস পর খুলল চোপড়ার চা বাগান, ইদের আগে শ্রমিকদের মুখে হাসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল