TRENDING:

Bangla News: সামান্য একটু জমি, তারই জন্যই দাদাকে কুপিয়ে মারল ভাই! ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ

Last Updated:

Bangla News: কী সাংঘাতিক ঘটনা মুর্শিদাবাদে। সামান্য একটু জমির জন্য দাদাকে কুপিয়ে মারল কাকাতো ভাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: পূর্বপুরুষদের কবরের জমি নিয়ে বিবাদের জেরে দাদাকে কুপিয়ে হত্যা করল কাকাতো ভাই। ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার ফরাজীপাড়া এলাকায়। নিহতের নাম আব্দুল সালাম। অভিযোগ জমি সংক্রান্ত কারনে দুই ভাইয়ের মধ্যে বিবাব বাধে। তখনই কাকাতো ভাই আনোয়ার সেখ ধারাল অস্ত্র দিয়ে দাদা আব্দুল সালামের মাথায় আঘাত করে।
মুর্শিদাবাদে ভয়াবহ ঘটনা (প্রতীকী চিত্র)
মুর্শিদাবাদে ভয়াবহ ঘটনা (প্রতীকী চিত্র)
advertisement

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে মেডিক্যাল কলেজে রেফার করা হলে রাস্তাতেই মারা যায়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযোগ এর আগেও আব্দুল সালামের ভাইকে হত্যার চেষ্টা করেছিল আনোয়ার সেখ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আনোয়ার সেখ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, খড় বোঝাই মোটরভ্যানে আগুন। পুড়ে ছাই হয়ে গেল খড় সহ মোটরভ্যান। কাটোয়া-সিউড়ি ৬ নম্বর রাজ্য সড়কে নিরোল গ্রামের পেট্রল পাম্পের কাছে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরভ্যানটি বীরভূম থেকে খড় বোঝাই করে নদীয়ার কালীগঞ্জ যাচ্ছিল। নিরোল গ্রাম পার করে মাঝ মাঠে মধ্যে ভ্যানের বোঝাই খড় থেকে ধোঁয়া বের হতে দেখে চালক ভ্যানকে রাস্তার ধারে দাঁড় করিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে খড় সহ ভ্যান জ্বলতে থাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অর্ধেক সময়েই পৌঁছানো যাবে শহরে, কালিন্দ্রী নদীর ওপর স্থায়ী সেতু উপহার পেল মালদহবাসী
আরও দেখুন

অপরদিকে, সোমবার রাত ৮টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহাদেব পাল (৩৫)। তিনি এগরার ৮ নম্বর ওয়ার্ডের পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা ছিলেন।জানা যায়, এগরার সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ইঞ্জিন রিক্সার সঙ্গে মহাদেববাবুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। ঘটনার পরই ঘাতক ইঞ্জিন রিক্সাটি ফেলে রেখে চালক এলাকা থেকে চম্পট দেয়। দুর্ঘটনার জেরে এগরা-বেলদা রাজ্য সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন রিক্সাটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Bangla News: সামান্য একটু জমি, তারই জন্যই দাদাকে কুপিয়ে মারল ভাই! ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল