TRENDING:

Mimi Chakraborty Tonoy Shastri: মিমির জন্মদিনেই জামিন, বনগাঁকাণ্ডের সমস্ত মামলায় জামিন পেলেন তনয়-সহ আরও দুই অভিযুক্ত

Last Updated:

Mimi Chakraborty Tonoy Shastri: সন্ধ্যায় জামিনে ছাড়া পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তনয় শাস্তি। তনয় বলেন, 'আইনের উপরে আস্থা ছিল। জামিন পেয়ে বাড়ি যাচ্ছি। স্ট্রং ভেবে এসেছিলাম স্ট্রং ভাবে যাচ্ছি।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ: অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিনেই তাঁর করা মামলা-সহ সমস্ত মামলায় জামিন পেলেন তনয় শাস্ত্রী, ফিরলেন ঘরে। ২৫ জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জে অনুষ্ঠান করতে এসে হেনস্থা শিকার হয়েছেন বলে উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
মিমি চক্রবর্তী ও তনয় শাস্ত্রী
মিমি চক্রবর্তী ও তনয় শাস্ত্রী
advertisement

২৯ তারিখ সেই মামলায় পুলিশ তনয় শাস্ত্রের বাড়ি থেকে তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে। অভিযোগ উঠেছিল মিমি চক্রবর্তীর মামলার তদন্ত করতে গেলে পুলিশকে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার। এই ঘটনায় তনয় শাস্ত্রী ছাড়াও তাঁর ছেলে ও এক প্রতিবেশীকে গ্রেফতার করেছিল পুলিশ। গত শনিবার মিমি চক্রবর্তীর মামলায় জামিন হয় তনয় শাস্ত্রীর।

advertisement

আরও পড়ুন: সদ্য প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনারের ছেলে সাইবার প্রতারণার শিকার! যে ভাবে টাকা খোয়ালেন পীযূষ, খুব সাবধান!

তবে পুলিশের মামলায় চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। জেল হেফাজত শেষে বুধবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচার পুলিশের মামলায়ও জামিন মঞ্জুর করে। পাশাপাশি, তনয় শাস্ত্রী বিরুদ্ধে আরও একটি হুমকি মামলা হয়েছিল। এদিন সেই মামলাও জামিন হয় তনয় শাস্ত্রীর। তনয় শাস্ত্রী সঙ্গে জামিন পান তাঁর ছেলে ও প্রতিবেশী।

advertisement

আরও পড়ুন: জেলে দিন কাটাচ্ছেন রাজপাল যাদব, কেন জানেন? সাহায্যে এগিয়ে এলেন বলিউডের হাতেগোনা সেলেব

সন্ধ্যায় জামিনে ছাড়া পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তনয় শাস্তি। তনয় বলেন, ‘আইনের উপরে আস্থা ছিল। জামিন পেয়ে বাড়ি যাচ্ছি। স্ট্রং ভেবে এসেছিলাম স্ট্রং ভাবে যাচ্ছি।’

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

অনিরুদ্ধ কির্তনীয়া

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mimi Chakraborty Tonoy Shastri: মিমির জন্মদিনেই জামিন, বনগাঁকাণ্ডের সমস্ত মামলায় জামিন পেলেন তনয়-সহ আরও দুই অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল