ভারী কোনও বস্তুর আঘাতে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।মৃতের নাম সফিকুল ইসলাম আনসারি আরিফ। বাড়ি দেওয়ান দিঘি থানার ক্ষেতিয়া বিজয়বাটি এলাকায়।
মৃতের পরিবারের অভিযোগের পরিপেক্ষিতে সফিকুল ইসলাম আনসারির স্ত্রী রাজিয়া সুলতানা ও তাঁর প্রেমিক মমতাজউদ্দিন শেখ -উজ্জ্বল শেখকে গ্রেফতার করেছে দেওয়ানদিঘী থানার পুলিশ।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে রবিবার সকালের দিকে মিলিকপাড়ায় উজ্জ্বল শেখের বাড়ি যায় সফিকুল। তারপর সন্ধ্যা নাগাদ সেচ ক্যানাল থেকে রক্তাক্ত অবস্থায় সফিকুলের দেহ পাওয়া যায়। ভারী কোনও বস্তুর আঘাতে হত্যা করার পর সফিকুলের দেহ সেচ ক্যানালে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 16, 2026 11:10 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Love and Dhoka: পরকীয়া যার সঙ্গে স্বামীকে নিয়ে তার বাড়িতেই ঘুরতে গিয়েছিল স্ত্রী, তারপর চরম পরিণতি
