TRENDING:

Leopard Cub Rescue: রেললাইনে শুয়ে কাতরাচ্ছিল অসুস্থ লেপার্ড শাবক! বড় বিপদের হাত থেকে তাকে রক্ষা করলেন গ্রামবাসীরা

Last Updated:

Jalpaiguri Leopard Cub Rescue: রেললাইনে শুয়ে কাতরাচ্ছিল অসুস্থ লেপার্ড শাবক। বড় বিপদের হাত থেকে তাকে রক্ষা করলেন স্থানীয় গ্রামবাসীরা। বন দফতরকে খবর দেওয়া হয়, শুরু হয় চিকিৎসা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালবাজার, জলপাইগুড়ি, রকি চৌধূরী: মালব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত অন্তর্গত গুডহোপ চা বাগানের নিউ কোয়াটার এলাকার রুবের রেলসেতু এলাকায় রেললাইনের উপর বসে থাকা এক অসুস্থ লেপার্ডের শাবককে প্রাণ বাঁচালেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও এলাকার বাসিন্দাদের এমন পদক্ষেপ রীতিমতো নজর কেড়েছে এলাকায় ও বন দফতরের।
লেপার্ড শাবক উদ্ধার
লেপার্ড শাবক উদ্ধার
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার চা বাগানের বাসিন্দারা লেপার্ড শাবকটিকে দেখতে পায় রেললাইনের উপর দিয়ে ঘোরাঘুরি করতে। আস্তে আস্তে করে গ্রামবাসীরা সামনে গিয়ে বুঝতে পারে ওই প্রাণীটি অসুস্থ। গ্রামবাসীরা দ্রুত তাকে রেললাইন থেকে সরিয়ে নিচে নামিয়ে দেন। যদিও অজ্ঞাত কারণে ওই শাবকটি বারবার রেললাইনের উপর উঠে আসছিল, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে।

advertisement

আরও পড়ুন: বারাসাতে বর্ণাঢ্য প্রজাতন্ত্র দিবস উদযাপন! জেলা প্রশাসনের কুচকাওয়াজ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাতল শহর

এরপর খবর পেয়ে মাল স্কোয়াড ও তারঘেরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এরপর বনকর্মীরা লেপার্ডের শাবকটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার করা লেপার্ড শাবকটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই তাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্তারা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আবহাওয়ার খামখেয়ালিপনাতেও ঝরবে না একটিও আমের মুকুল, গাছ হবে বাম্পার ফলন! উদ্ভিদবিদের বিশেষ টিপস মানলেই কেল্লাফতে
আরও দেখুন

তবে যদি স্থানীয় বাসিন্দারা ওই লেপার্ড শাবকটিকে দেখতে না পেতেন, তারা যদি বন দফতরকে খবর না দিতেন তাহলে হয়তো ওই লেপার্ড শাবকটি দুর্ঘটনার কবলে পড়তে পারত, তাতে তার প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। এসবের কারণেই বন দফতর থেকে এলাকার মানুষেরা ওই সকল স্থানীয় বাসিন্দাদের বাহবা জানিয়েন, যারা নিজেদের প্রচেষ্টায় লেপার্ড শাবকটির জীবন বাঁচালেন। বন দফতর জানিয়েছে, এই ধরণের বন্যপ্রাণ রক্ষা করা সকলের কর্তব্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Leopard Cub Rescue: রেললাইনে শুয়ে কাতরাচ্ছিল অসুস্থ লেপার্ড শাবক! বড় বিপদের হাত থেকে তাকে রক্ষা করলেন গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল